ঢাকা ০২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এইচএসসির রেজিস্ট্রেশন কার্ডে ৩৮ হাজার ‘ছাত্র’কে দেখানো হলো ‘ছাত্রী চানখাঁরপুলে ৬ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ,দোষী অনেকে তালিকা থেকে বাদ সার্বভৌমত্ব রক্ষায় কোস্টগার্ডকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর ‘অনন্তকাল’ যুদ্ধ চালানোর মতো অস্ত্রের মজুত আমেরিকার আছে : ট্রাম্প তেহরান ও বৈরুতে হামলার দাবি ইসরায়েলের গলাকাটা অবস্থায় ইকোপার্কের জঙ্গলে হাঁটা শিশুটি মারা গেছে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রীর লাশ উদ্ধার মধ্যরাতে ঢাকা পলিটেকনিকে ছাত্রদল–ছাত্রশিবির সংঘর্ষ, আহত ১০ ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি: ট্রাম্প হামলা ও সংঘাতের ঘটনা বিশ্ব সভ্যতার জন্য ভয়াবহ বার্তা দিচ্ছে: মির্জা ফখরুল

৮০ বছর ধরে জনশূন্য বাংলাদেশের এই গ্রাম

আকাশ নিউজ ডেস্ক:

৮০ বছর ধরে জনশূন্য একটি গ্রাম। হয়তো পাঠক ভাববেন ইউরোপ-আমেরিকার কোনো গ্রাম হবে। বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে এটা অসম্ভব।

যে দেশে প্রতি বর্গ কিলোমিটারে ১২৬৫ জনের বেশি মানুষ বাস করে, সেখানে এমন গ্রাম থাকতে পারে? কিন্তু এমন ভাবনাকে অবাক করে দিতে পারে যে তথ্য, ঝিনাইদহের মঙ্গলপুর নামের গ্রামটি এমনই জনশূন্য।

গ্রামে মসজিদ, ঈদগাহ, পুকুরসহ বাড়ি-ঘর সবই আছে; শুধু মানুষ নেই। এমন অদ্ভূত গ্রামটি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নে অবস্থিত।

কেন ওই গ্রামে মানুষ থাকে না তা জানতে পেছনের ইতিহাস ঘাটতে হবে।

আশপাশের গ্রামের প্রবীণরা জানিয়েছেন, বহু বছর আগে মহামারি কলেরায় ওই গ্রামের অনেক মানুষ প্রাণ হারান। মহামারি থেকে বাঁচতে গ্রামের মানুষেরা অন্যত্র চলে যান। তখন থেকেই গ্রামটি জনশূন্য হয়ে পড়ে।

স্থানীয়রা জানিয়েছেন, দিনের বেলায় প্রয়োজনে সেই গ্রামে গেলেও বিকালের আগেই ফিরে আসেন। ভূতের ভয়ে সেখানে কেউ রাত্রিযাপন করেন না।

অথচ একটা সময় লোকে-লোকারণ্য ছিল গ্রামটি। ইতিহাস বলছে, এক সময় মঙ্গলপুর গ্রামে হিন্দু সম্প্রদায়ের মানুষের বসবাস ছিল। সেই গ্রামের জমিদারের নাম ছিল মঙ্গল পাঠান। তার নামেই গ্রামের নাম। মঙ্গল পাঠান ছিলেন প্রতাপশালী। গ্রামে তিন একর জমি নিয়ে বিশাল এক বাড়ি ছিল জমিদার মঙ্গলের। মঙ্গল পাঠান একসময় মারা গেলে তার জমিদারিত্ব হারিয়ে যায়। তার সমাধি এখনো আছে মঙ্গলপুর গ্রামে। তবে সেই বাড়ি ধ্বসস্তূপে পরিণত। বাড়ির চারিদিকে করা ৩০-৪০ ইঞ্চি চওড়া মাটির প্রাচীরেরও অস্তিত্ব নেই। তবে তার সমাধি এখনো জমিদারিত্বের প্রভাব প্রতিপত্তির চিহ্ন বহন করছে।

সম্প্রতি জনশূন্য মঙ্গলপুরে বসতি স্থাপনের কার্যক্রম হাতে নিয়েছে সরকার। মুজিববর্ষের উপহার হিসেবে গ্রামটিতে ভূমিহীন পরিবারের জন্য ঘর নির্মাণ করা হয়েছে। একটি কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হয়েছে। যে কারণে মানুষের আনাগোনাও বেড়েছে।

সরকারি প্রকল্পের উদ্যোগে শিগগিরই ৮০ বছরের অমঙ্গল কাটিয়ে ফের লোকে লোকারণ্য হবে মঙ্গলপুর গ্রাম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এইচএসসির রেজিস্ট্রেশন কার্ডে ৩৮ হাজার ‘ছাত্র’কে দেখানো হলো ‘ছাত্রী

৮০ বছর ধরে জনশূন্য বাংলাদেশের এই গ্রাম

আপডেট সময় ১০:৫৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১