ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

রাস্তায় পড়ে থাকা নবজাতককে পাহারা দিচ্ছিলো কুকুর

আকাশ জাতীয় ডেস্ক:

ফেনী শহীদ সেলিনা পারভীন সড়ক এলাকায় কাঁথা দিয়ে মোড়ানো একটি নবজাতককে (মেয়ে) শিশুকে উদ্ধার করেছে স্থানীয় এক নারী।

সোমবার (১৯ জুলাই) ভোরে ওই এলাকা থেকে নবজাতকটিকে পাওয়া যায়। এ সময় নবজাতকটি কান্না করছিলো ও তার পাশে দুটি কুকুর পাহারা দিচ্ছিলো।

সকালে ফেনীর স্থানীয় একটি ফেসবুক গ্রুপে নাম প্রকাশে অনিচ্ছুক এক নারীর ফেসবুক সূত্র ধরে খোঁজ পাওয়া যায় শহীদ সেলিনা পারভীন সড়কের সোনাপুর কটেজের ৫মতলায় ভাড়াটিয়া নিলু বেগমের বাসায় নবজাতকটি রয়েছে, খবর পেয়ে সোনাপুর কটেজের মালিক সফিকে জানানো হলে তিনি নবজাতকটির ব্যাপারে ফেনী মডেল থানায় অবহিত করেন। পরে মডেল থানা জেলা প্রশাসককে জানালে নবজাতকটিকে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রফিকুল ইসলাম ও শিশু বিশেষজ্ঞ ডা. আজিজুল রহমান পরীক্ষা-নিরীক্ষা নবজাতকটি সুস্থ আছে বলে জানালে, জেলা শিশু বোর্ড নবজাতকটির দেখভালের জন্য ফেনীর স্বেচ্ছাসেবী সংগঠন সহায় এর তত্ত্বাবধানে দেন।

জেলা প্রবেশন অফিসার আলা উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শী নিলু বেগম জানান, তিনি ভোর তিনটায় সাহরি খাওয়ার উদ্দেশ্য উঠার পর বারান্দা থেকে শিশুর কান্না ও জোরে কুকুরের হাঁকডাক শুনতে পারেন, পরে এলাকার প্রহরীরা এগিয়ে আসায় নিলু বেগম ঘটনাস্থলে গিয়ে নবজাতকটিকে নিজের বাসায় নিয়ে যায়।

তিনি জানান, ২টি কুকুর অনেকক্ষণ পাহারা দিচ্ছিলো নবজাতকটিকে, তবে নবজাতকটিকে কে বা কারা ফেলে গেছে সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে ফেনী মডেল থানায় অভিযোগ করা হয়েছে। ফেনী মডেল থানার পরিদর্শক (ওসি) নিজাম উদ্দিন জানান ঘটনাটি আমারা জেনেছি। নবজাতকটিকে জেলা প্রশাসকের মাধ্যমে স্বেচ্ছাসেবী সংগঠন সহায়ের তত্ত্বাবধানে রাখা হয়েছে।

সংগঠনটির সমন্বয়ক মঞ্জিলি আক্তার মিমি বলেন, নবজাতকটিকে দেখাশুনা করার জন্য আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা নবজাতকটির দেখভাল করছি। সে এখন সুস্থ আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

রাস্তায় পড়ে থাকা নবজাতককে পাহারা দিচ্ছিলো কুকুর

আপডেট সময় ১০:০৩:৪০ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১