ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা ফ্যামিলি কার্ড আপনাকে খুঁজতে হবে না, পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়’ মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে: আর্জেন্টিনার রাষ্ট্রদূত পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা টাঙ্গাইলে ‘জনতার সংযোগ’ কার্যক্রমের উদ্বোধন বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত পদক্ষেপের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষায় বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: আমান উল্লাহ আমান

বাংলাদেশ নয়, মালদ্বীপেই হচ্ছে এশিয়া কাপ

আকাশ স্পোর্টস ডেস্ক:

এবারের এশিয়া কাপ হচ্ছে মালদ্বীপেই। যদিও ‘ডি’ গ্রুপের ম্যাচগুলো সিলেটে আয়োজনের আবেদন জানিয়েছিল বাংলাদেশের দল বসুন্ধরা কিংস।

কিন্তু তাতে সাড়া দেয়নি এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। ম্যাচগুলো মালদ্বীপের মাঠে হবে বলে জানিয়ে দিয়েছে সংস্থাটি। নিজেদের ওয়েবসাইটে সোমবার এই তথ্য নিশ্চিত করে এএফসি কাপের ম্যাচগুলোর ভেন্যু ও সময়সূচি জানিয়ে দিয়েছে এএফসি।

বসুন্ধরা কিংসের প্রথম আবেদনটিতে সাড়া দিয়েছিল এএফসি। দলটির কথায় মাচগুলোর সময় পিছিয়ে দেয় তারা। কিন্তু এবার আর কিংসের কথা রাখেনি এশিয়ান ফুটবলের নিয়ন্তা সংস্থাটি।

অর্থাৎ পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১৫ আগস্টে ভারতের বেঙ্গালুরু এফসি ও মালদ্বীপের ঈগলস এফসির প্লে-অফ ম্যাচ দিয়ে পর্দা উঠবে এএফসি কাপের। এ ম্যাচের জয়ীরা সুযোগ পাবে ‘ডি’ গ্রুপে খেলার। মালদ্বীপের দল মাজিয়া স্পোর্টসের বিপক্ষে ১৮ আগস্ট প্রথম ম্যাচ খেলবে বসুন্ধরা কিংস।

২১ আগস্ট প্লে-অফ বিজয়ী আর ২৪ আগস্ট ভারতের দল মোহন বাগানের বিপক্ষে পরের ম্যাচ খেলবে বাংলাদেশের দলটি।

উল্লেখ্য, গত মে মাসে মালদ্বীপেই হওয়ার কথা ছিল এই গ্রুপের ম্যাচগুলো। কিন্তু করোনার কারণে তা পিছিয়ে ৩০ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত সূচি নির্ধারণ করে এফসি।

কিন্তু একই সময়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলা থাকায় খেলা পেছানোর আবেদন করে বসুন্ধরা কিংস। সে আবেদনে সাড়া দিয়ে আগাস্টে প্রতিযোগিতা আয়োজনের নতুন সিদ্ধান্ত জানায় আয়োজক সংস্থা।

এবার ভেন্যু পাল্টে ম্যাচগুলো বাংলাদেশে আয়োজনের জন্য আবেদন করে কিংস। কিন্ত কিংসের সেই আবেদনে সাড়া মেলেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন

বাংলাদেশ নয়, মালদ্বীপেই হচ্ছে এশিয়া কাপ

আপডেট সময় ০৮:৩৮:০৯ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১