ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির ভাগ্নের সাজার রায় শুনে আদালতেই মারা গেলেন মামা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদহার ১০ শতাংশ বহাল ঋণের লক্ষ্য ক‌মিয়ে নীতি সুদহার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা হলমার্ক-বেসিক ব্যাংকের কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা চান আখতার মামলা করতে বাধা নেই বলেই ধর্ষণের পরিসংখ্যান বেশি দেখাচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী ১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্র হয়ে যাবে: আইনমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড

চাঁদার টাকা না দেয়ায় বাড়ির মালিককে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

আকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের কাশিমপুরে দাবিকৃত ২০ হাজার টাকা না পেয়ে নির্মাণাধীন পাঁচ তলা বাড়ির মালিক আমিনুল ইসলামকে হত্যা করে বাথরুমে রেখে পালিয়ে যায় হত্যাকারী। পরে গত ১৫ জুলাই সকালে নিহতের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। আর এই হত্যায় জড়িত থাকার দায়ে মূল অভিযুক্ত জাহাঙ্গীর আলম ওরফে সোহাগকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার সোহাগ নীলফামারী সদর উপজেলার পূর্ব কুখাপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে। তিনি দক্ষিণপানিশাইল পদ্মা হাউজিং এলাকায় সাদেক আলীর বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপ-কমিশনার জাকির হাসান জানান, নিহত আমিনুল ইসলাম খন্দকার ওরফে বাবুল দক্ষিণ পানিশাইল এলাকার পদ্মা হাউজিং এ বাড়ি তৈরি কাজ করছিলেন । ১৩ জুলাই রাতে প্রথমে সোহাগ ওই ভবনে গিয়ে কৌশলে মোবাইলে ডেকে আমিনুল ইসলামকে কক্ষ থেকে বের করেন। পরে তার কাছে ২০ হাজার টাকা দাবি করে। আমিনুল টাকা দিতে অস্বীকার করলে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে আমিনুলকে একটি ধারালো ছুড়ি দিয়ে গলায় আঘাত করে সোহাগ। পরে তার মৃত্যু নিশ্চিত জেনে বাথরুমে লাশ লুকিয়ে রেখে তার কাছে থাকা ৯৯৭ টাকা নিয়ে পালিয়ে যায় সোহাগ। পরে এ ঘটনায় কাশিমপুর থানায় হত্যা মামলা করা হয়। মামলার পর পুলিশ তদন্ত করে কাশিমপুর ও আশুলিয়া থানায় এলাকায় অভিযান চালায়। এক পর্যায়ে মামলার আসামি হিসেবে সোহাগকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে জাহাঙ্গীর আলম সোহাগ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস

চাঁদার টাকা না দেয়ায় বাড়ির মালিককে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

আপডেট সময় ১০:৫০:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১