ঢাকা ০১:৫১ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই সনদ নিয়ে ছলচাতুরী করছে সরকার: নাহিদ ইসলাম বিশেষ চাহিদাসম্পন্ন রিফাতের তৈরি গাড়িতে ঘুরলেন প্রধানমন্ত্রী রাজনীতির নামে নাসীরুদ্দীন পাটোয়ারীর ধর্মীয় ভণ্ডামি কখনোই নতুন রাজনীতি হতে পারেনা: রাশেদ হাসিনা দিয়েছিল যাবজ্জীবন সাজা, আর আল্লাহ বানালেন মন্ত্রী: ধর্মমন্ত্রী তিন সন্তানকে বাঁচিয়ে আগুনে পুড়ে মারা গেলেন স্বামী-স্ত্রী সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত গাজীপুরে স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা রাজধানীতে চলন্ত ট্রেনে ছিনতাই, যাত্রীকে ছুরিকাঘাত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের পথে রাষ্ট্রপতি কফিনে বৃষ্টির মরদেহ, বিমানবন্দরে বাবা মায়ের আহাজারি

ফিলিস্তিনিদের আহ্বানে সাড়া দিল বার্সেলোনা, ইসরাইল সফরকে ‘না’ মেসিদের

আকাশ স্পোর্টস ডেস্ক:

প্রীতি ম্যাচ খেলতে বার্সেলোনাকে চিঠি দিয়েছিল ইসরাইলের শীর্ষ ফুটবল ক্লাব বেইতার জেরুজালেম। তাদের চিঠির ইতিবাচক সাড়াও দেয় স্প্যানিশ ক্লাবটি। সবকিছু ঠিক থাকলে জেরুজালেমের টেডি স্টেডিয়ামে আগামী ৪ আগস্ট ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

কিন্তু শেষ মুহূর্তে এসে নিজেদের সিদ্ধান্তে পরিবর্তন এনেছে লিওনেল মেসির দল। কারণ ইসরাইলের ওই ক্লাবকে বর্ণবাদী বলে মনে করেছেন মেসিরা। তাছাড়া অধিকৃত জেরুজালেমে কোনো ম্যাচ খেলতে রাজি নয় বার্সেলোনা। কাতারভিত্তিক আল-জাজিরার খবরে এমন তথ্যই মিলেছে।

বার্সেলোনার পক্ষ থেকে বেইতার জেরুজালেমকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এই ম্যাচ খেলতে তারা ইসরাইল সফর করবে না। অবশেষে ফিলিস্তিনিদের বয়কট আহ্বানে সাড়া দিল মেসির ক্লাব।

চলতি মাসের শুরুতে জেরুজালেমে পরিকল্পিত ফুটবল ম্যাচ আয়োজনের প্রতিবাদ জানিয়ে বার্সেলোনাকে চিঠি দেয় ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ)।

এছাড়া আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে দেওয়া আরেক চিঠিতে পিএফএ’র প্রধান জিবরিল রাজৌব বলেন, জাতিসংঘের প্রস্তাব অনুসারে জেরুজালেম একটি বিভক্ত শহর। আর সেখানে বর্ণবাদী একটি ক্লাবের বিপক্ষে ফুটবল ম্যাচ খেলার পরিকল্পনা করেছে বার্সেলোনা।

কোপা আমেরিকা শিরোপা জয়ের পর পিএফএ-এর আহ্বানে সাড়া দিল স্প্যানিশ ক্লাবটি।

এদিকে বার্সেলোনা জেরুজালেমে খেলতে রাজি না হওয়ার বিষয়ে বিস্ময় প্রকাশ করেছেন বাইতার জেরুজালেমের মালিক মোসি হোগেস।

এক ফেসবুক পোস্টে তিনি বলেন, আগামী ৪ আগস্টের পরিকল্পিত ম্যাচটি বাতিল করতে বাধ্য হয়েছি। জেরুজালেমকে আমরা বয়কট করতে পারব না। যদি আপনি বাইতার জেরুজালেমের বিপক্ষে খেলতে চান, তবে তা জেরুজালেমেই হতে হবে। আমি একজন গর্বিত ইহুদি ও ইসরাইলি। আমি জেরুজালেমের সঙ্গে কোনো বিশ্বাসঘাতকতা করতে পারব না।

নিজেকে অবশ্য বার্সেলোনা ভক্ত বলেও দাবি করেন বাইতার জেরুজালেমের মালিক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদ নিয়ে ছলচাতুরী করছে সরকার: নাহিদ ইসলাম

ফিলিস্তিনিদের আহ্বানে সাড়া দিল বার্সেলোনা, ইসরাইল সফরকে ‘না’ মেসিদের

আপডেট সময় ০৬:৫৯:৪১ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১