ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মেসিই জিতলেন গোল্ডেন বল ও বুটের পুরস্কার

আকাশ স্পোর্টস ডেস্ক:

অনেকটা প্রত্যাশিতভাবেই কোপা আমেরিকা ২০২১ আসরের গোল্ডেন বল ও গোল্ডেন বুটের পুরস্কার জিতলেন লিওনেল মেসি।

চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা ঘরে তুলে আর্জেন্টিনা দীর্ঘ ২৮ বছরের প্রতীক্ষার অবসান ঘটালো।

সেই সঙ্গে কোপায় সবচেয়ে বেশি (১৫টি) শিরোপা জেতার রেকর্ডে উরুগুয়ের সঙ্গী হলো আর্জেন্টিনা।
রোববার রিও দি জেনেরিওর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে কোপার চলতি আসরের ফাইনালে স্বাগতিকদের বিপক্ষে ১-০ গোলে জিতে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। জয়সূচক গোলটি করেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড আনহেল দি মারিয়া।

এর আগে সর্বশেষ ১৯৯৩ সালে কোপা তথা বড় কোনো টুর্নামেন্টের শিরোপা জেতার স্বাদ পেয়েছিল তারা।

খেলার ২২তম মিনিটে মাঝমাঠ থেকে রদ্রিগো দি’পলের বাড়ানো বল ধরে ব্রাজিল গোলরক্ষক এদারসনের মাথার উপর তা জালে জড়িয়ে দেন দি মারিয়া।

মেসি আসরে সবচেয়ে বেশি ৪টি গোল করেছেন। ফাইনালে খেলা ব্রাজিলের সেরা তারকা নেইমার করেছে ২টি গোল। যদিও কেউই ফাইনালে গোলের দেখা পাননি।

কলম্বিয়ার লুইস দিয়াসও মেসির মতো ৪টি গোল করেছেন। তবে সতীর্থদের গোলে বেশি অবদান (৫টি ) রাখায় গোল্ডেন বুটের পুরস্কার সহজেই জিতে নেন মেসি। পেরুর জিয়ানলুকা লাপাদুলা ও আরেক আর্জেন্টাইন লাওতারো মার্তিনেস ৩টি করে গোল করেছেন।

এছাড়া ৭ ম্যাচ খেলে ৪টিতে ম্যাচ সেরা হওয়া মেসি সেরার খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বলও জেতেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মেসিই জিতলেন গোল্ডেন বল ও বুটের পুরস্কার

আপডেট সময় ১২:২৯:৩২ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১