ঢাকা ১১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

আদালতের কাঠগড়া থেকে আসামির পলায়ন

অাকাশ জাতীয় ডেস্ক:

সাতক্ষীরা জেলা জজ আদালতের কাঠগড়া থেকে হত্যা মামলার এক আসামি হ্যান্ডকাপ পরা অবস্থায় পালিয়ে গেছে। বুধবার দুপুরে জনাকীর্ণ আদালতের কার্যক্রম চলাকালে এ ঘটনা ঘটে।

পলাতক ওই আসামির নাম আমজাদ হোসেন। সদর উপজেলার আগুনপুর গ্রামে নিজের স্ত্রী আছিয়া খাতুন হত্যা মামলার আসামি সে। মঙ্গলবার তার মামলার ধার্য দিন থাকলেও বুধবার তাকে সাতক্ষীরা জেলা কারাগার থেকে আদালতে আনা হয়।

সাতক্ষীরা জজ আদালতের পিপি ওসমান গনি জানান, আমজাদ হোসেন ২০১৬ সালের ১৮ অক্টোবর থেকে স্ত্রী আছিয়া খাতুন হত্যা মামলায় জেলে আটক ছিল। গ্রেফতার হবার পর সে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছিল।

তিনি জানান, আগামি ২২ অক্টোবর এই হত্যা মামলার চার্জ গঠনের দিন নির্ধারিত রয়েছে। তিনি বলেন এ মামলার ধার্য দিন ছিল গত ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার। কি কারণে এবং কেনো তাকে বুধবার আদালতে আনা হলো তা তার জানা নেই।

এ দিকে কারাগার থেকে অনির্ধারিত দিনে আসামিকে আদালতে পাঠানো এবং কাঠগড়া থেকে তার পলায়ন সম্পর্কে জানতে চাইলে সাতক্ষীরা জেলা কারাগারে সুপার হাফিজুর রহমান বলেন, এমনটি তো হবার কথা নয়। তবে প্রকৃত ঘটনা কি তা তদন্ত করেই বের করা হবে। এরই মধ্যে বিষয়টি নিয়ে তিনি খোঁজ খবর নিতে শুরু করেছেন।

এ দিকে আদালত থেকে আসামি পলায়নের ঘটনা স্বীকার করেছেন কোর্ট জিআরও পুলিশ পরিদর্শক আশরাফুল বারী। তিনি বলেন, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

আদালতের কাঠগড়া থেকে আসামির পলায়ন

আপডেট সময় ১১:৪৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০১৭