ঢাকা ১১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হঠাৎ জমিতে ৬ ফুটের গর্ত, এলাকায় তোলপাড়

আকাশ জাতীয় ডেস্ক:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পাতিবিলা গ্রামের জহুরুল ইসলাম নামে এক কৃষকের জমিতে হঠাৎ ৬ ফুটের গর্ত খোঁড়া হয়েছে। আর এ ঘটনায় এলাকায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে।

সোমবার রাতে পাতিবিলা দাখিল মাদ্রাসার পাশের একটি জমিতে ৬ ফুটের গর্তটি খোঁড়া হয়েছে। তবে কী কারণে এই গর্ত খুঁড়েছে সেটি কেউ জানাতে পারেননি। রাতের আঁধারে খোঁড়া গর্তটি দেখতে আশপাশের মানুষ ভিড় করছেন।

জমির মালিক জহুরুল ইসলাম জানান, সোমবার রাত ৯টার দিকে তিনি বাসায় গেছেন জমিটির পাশের দোকান থেকে। তখন তেমন কিছু দেখতে পারেননি। মঙ্গলবার সকালে পাতিবিলা দাখিল মাদ্রাসার সামনে দিয়ে যাওয়ার সময় জমিতে টাঙানো কাটা দেখতে পান। এ সময় তিনি জমিতে গেলে ৬ ফুটের বিশাল গর্ত দেখতে পান। কিজন্য এ গর্ত করা হয়েছে তিনি জানেন না।

পাতিবিলা গ্রামের শওকত আলী জানান, জমিটির পাশেই তার দোকান রয়েছে। সোমবার রাত ১১টার দিকে তিনি দোকান থেকে বাড়ি যান। গভীর রাতে কেউ এই গর্ত খুঁড়েছে।

কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহফুজুর রহমান মিয়া জানান, এমন কোনো তথ্য এখনো তিনি পাননি। তবে বিষয়টি খোঁজখবর নিয়ে দেখবেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

হঠাৎ জমিতে ৬ ফুটের গর্ত, এলাকায় তোলপাড়

আপডেট সময় ০৮:৫৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১