ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ব্ল্যাকমেইলের শিকার, নারী খেলোয়াড়ের আত্মহত্যা

আকাশ স্পোর্টস ডেস্ক:

ভারতের জাতীয় পর্যায়ের কারাতে নারী খেলোয়াড় পামেলা অধিকারী আত্মহত্যা করেছেন।

রোববার রাতে হাওড়ার বালিতে তার বাড়ি থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। খবর আনন্দবাজার।

এ ঘটনায় এক যুবকের বিরুদ্ধে ব্ল্যাকমেইল করার অভিযোগ তুলেছে তার পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পামেলার বোন প্রিয়াংকা অধিকারীর অভিযোগ, বছর দুয়েক ধরে সানি নামে এক যুবকের সঙ্গে আমার বোনের সম্পর্ক ছিল। এর মধ্যেই সানি অন্য একটি মেয়েকে বিয়ে করে। সানি আমার বোনের থেকে কৌশলে ব্যক্তিগত মুহূর্তের নানা ছবি নিয়েছিল। তা দেখিয়ে নানা সময়ে ব্ল্যাকমেইল করত।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে— ব্ল্যাকমেইলের চাপে পড়েই ওই কিশোরী শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেয়। নিশ্চিত হতে পুলিশ পামেলার আত্মীয় এবং বন্ধুদের জিজ্ঞাসাবাদ করছে। অভিযুক্ত সানির বিষয়েও তথ্য সংগ্রহ করছে পুলিশ।

পামেলার বাবা মলয় অধিকারী বলেন, মেয়ের সঙ্গে কী ঘটেছে এখনও আমরা বুঝতে পারছি না। কেন সে আত্মহত্যা করল জানি না। এভাবে মেয়েটা চলে যাবে মানতে পারছি না।

‘আমার মেয়ে খেলাধুলা, পড়াশোনা নিয়েই ব্যস্ত ছিল। ও খুব মিশুক ছিল,’ বলেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

ব্ল্যাকমেইলের শিকার, নারী খেলোয়াড়ের আত্মহত্যা

আপডেট সময় ০৭:১৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১