ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ইউরো: গোল্ডেন বুট জয়ের দৌড়ে এগিয়ে কে?

আকাশ স্পোর্টস ডেস্ক:

করোনার তাণ্ডবে এক বছর পিছিয়ে গিয়েও অবশেষে সফল সমাপ্তি টানতে যাচ্ছে ইউরো-২০২০। ৫১ ম্যাচের মধ্যে ৪৮টি অনুষ্ঠিত হয়ে গেছে ইতোমধ্যে।

বাদ পড়েছে— বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স, জামার্নি আর বেলজিয়ামের মতো দলগুলো। চোখের সামনে ভাসছে দল ও খেলোয়াড়দের নানা পরিসংখ্যান।

সামনে মাত্র তিনটি ম্যাচ। দুই সেমি আর ফাইনাল। এরই মধ্যে প্রশ্ন উঠেছে— এই ইউরোতে গোল্ডেন বুটের দৌড়ে কে এগিয়ে?

সেখানে অবশ্যই গোল ও এসিস্ট সংখ্যা বিবেচ্য। সে হিসেবে এগিয়ে ছিলেন চেক প্রজাতন্ত্রের স্ট্রাইকারের পাত্রিক শিক ও পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

টুর্নামেন্টে ৫ গোল করে দুজনেই রয়েছেন গোল্ডেন বুট জয়ের দৌড়ে।

৪ গোল নিয়ে শিক-রোনাল্ডোর পেছনে অবস্থান করছেন তিনজন। বেলজিয়ামের রোমেলু লুকাকু (৪), সুইডেনের এমিল ফর্সবার্গ (৪), ফ্রান্সের করিম বেনজেমা (৪)।

শিক ও রোনাল্ডোসহ তারা সই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন। তাই কারও গোলের সংখ্যাই আর বাড়ার সম্ভাবনা নেই।

সে অর্থে গোল্ডেন বুট জয়ের দৌড়ে নাম লিখেছেন দুজনই— পাত্রিক শিক ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ডেনমার্কের বিপক্ষে শিকের গোলটি এখনও আলোচনায়, যা নিয়ে রূপকথা লিখেছেন অনেকে।

সম্ভবত টুর্নামেন্ট শেষে সেরা গোলগুলোর অন্যতম হবে সেটি। ভ্লাদিমির সোফলের নিখুঁত ক্রসে ডেনমার্ক রক্ষণকে ফাঁকি দিয়ে ডান পায়ের নিখুঁত ভলিতে বল জালে পাঠান পাত্রিক শিক।

এমন আকর্ষণীয় গোল শুধু এই ইউরোতেই নয়, সবসময়ই সেরার তালিকায় থাকবে। কিন্তু এমন দুর্দান্ত পারফরমের পরও গোল্ডেন বুটের দৌড়ে রোনাল্ডো থেকে পিছিয়ে গেলেন শিক।

উয়েফার নিয়ম বলছে— গোল সংখ্যা সমান হলেও গোল্ডেন বুটের সবচেয়ে বেশি অধিকার রোনাল্ডোরই।

২০০৮ ইউরোর আগে থেকে উয়েফা নিয়ম করেছে— দুই বা ততোধিক খেলোয়াড়ের গোল সংখ্যা যদি সমান হয়, তা হলে যে বেশি গোলে সহায়তা করেছেন, তিনি এগিয়ে থাকবেন গোল্ডেন বুটের দৌড়ে।

আর এখানেই বাজিমাত করেছেন সিআর সেভেন। পাঁচ গোল করার পাশাপাশি জার্মানির বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে দিওগো জোতাকে দিয়ে একটা গোলও করিয়েছেন। এখানেই এগিয়ে রোনাল্ডো।

আর শিক ৫ গোল করলেও তার এসিস্টে কোনো গোল হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

ইউরো: গোল্ডেন বুট জয়ের দৌড়ে এগিয়ে কে?

আপডেট সময় ০৭:৪১:৫২ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১