ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

শ্যালিকাকে নিয়ে দুলাভাই উধাও, থানায় শাশুড়ির অভিযোগ

আকাশ জাতীয় ডেস্ক:

ময়মনসিংহের নান্দাইলে শ্যালিকাকে (স্ত্রীর ছোট বোন) নিয়ে উধাও হয়েছে আব্দুল হান্নান (৪০) নামে এক ব্যক্তি। এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন আব্দুল হান্নানের শাশুড়ি।

জানা গেছে, আব্দুল হান্নান নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ধুরুয়া গ্রামের মৃত আ. ছোবানের পুত্র। তিনি একই উপজেলার নান্দাইল ইউনিয়নে বিয়ে করেছেন। শ্বশুরবাড়িতে নিয়মিত যাতায়াতের এক পর্যায়ে শালীর (স্ত্রীর আপন ছোট বোন) সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে গত ২১ জুন ভোরে শ্যালিকাকে সঙ্গে নিয়ে আব্দুল হান্নান এলাকা থেকে উধাও হয়ে যায়।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, শাশুড়ির বসত ঘরে রক্ষিত নগদ ১ লাখ ৮৬ হাজার টাকা ও প্রায় দেড় লাখ টাকা মূল্যের স্বর্ণালংকারসহ শ্যালিকাকে নিয়ে উধাও হয়ে যায় তার দুলাভাই।

এ বিষয়ে আব্দুল হান্নানের শাশুড়ি জানান, তার ছোট মেয়ের খোঁজ জানতে আব্দুল হান্নানের বাড়িতে গেলে তার বড় মেয়ে মুক্তা আক্তারকে আব্দুল হান্নানের পরিবারের লোকজন মারধর করে এবং বিভিন্ন ধরনের হুমকি দিয়ে বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেয়। তবে স্থানীয় এক ব্যক্তির নিকট মোবাইল ফোনে আব্দুল হান্নান জানিয়েছেন তার ছোট মেয়ে রিক্তা আক্তার তার সঙ্গেই আছে এবং ভালো আছে।

নান্দাইল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, এ ঘটনায় আব্দুল হান্নানসহ ৫ সহযোগীর নামে নান্দাইল মডেল থানায় তার শাশুড়ি বাদী হয়ে একটি মামলা করেছেন। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। শ্যালিকা ও দুলাভাই দুজনকেই উদ্ধারের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্যালিকাকে নিয়ে দুলাভাই উধাও, থানায় শাশুড়ির অভিযোগ

আপডেট সময় ০৭:০৯:২২ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১