ঢাকা ০১:৩০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনার খরচ যোগাতে না পেরে রোগীর আত্মহত্যা!

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা সারাতে অনেক টাকা খরচ। খরচের এই টাকা তিনি সামলাতে পারছেন না। এমন একটি চিরকুট লিখে রেখে আত্মহত্যা করেছেন আজগর আলী (৬০) নামে এক রোগী।

শনিবার সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আজগর আলী ইলিশপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে। শনিবার ভোরে নিজ বাড়ির পাশের একটি আমগাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।

কেরালকাতা ইউপি চেয়ারম্যান স.ম মোরশেদ আলী জানান, আজগর আলি ১৪ দিন আগে করোনায় আক্রান্ত। পরে তিনি কোনো হাসপাতালে ভর্তি না হয়ে নিজ বড়িতে চিকিৎসা গ্রহণ করছিলেন। শনিবার ভোরে তিনি বাড়ির পাশের আম গাছের ডালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।

লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুতকারী কর্মকর্তা কলারোয়া থানার এসআই রেজাউল ইসলাম জানান, আজগর আলি আত্মহত্যা করেছেন। এর আগে তিনি একটি চিরকুট লিখে কাছে রাখেন। চিরকুটে তিনি লিখেছেন করোনা রোগীর চিকিৎসার জন্য প্রচুর টাকা খরচ হচ্ছে। খরচের এই টাকা তিনি সামলাতে পারছেন না। এ জন্য তিনি এ পথ বেছে নিয়েছেন।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খাইরুল কবীর আত্মহননের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

করোনার খরচ যোগাতে না পেরে রোগীর আত্মহত্যা!

আপডেট সময় ০৭:১৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১