ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জামালপুরে শিশু ধর্ষণের ঘটনায় যুবক গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:

জামালপুরে ৬ষ্ঠ শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মিলন মিয়া নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আটক মিলন মিয়া সদরের শরিফপুর ইউনিয়নের হরিপুর নয়াপাড়া এলাকার মৃত জাহেদ আলীর ছেলে।

জানা যায়, ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রী জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের হরিপুর নয়াপাড়া এলাকায় তার নানার বাড়িতে থাকতো। সোমবার বিকেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী যুবক মিলন মিয়া তাকে ধর্ষণের পর পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ ঘটনা জানাজানি হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ ঘটনায় সোমবার রাতেই ভুক্তভোগীর মা বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণ মামলায় অভিযুক্ত মিলন মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জামালপুরে শিশু ধর্ষণের ঘটনায় যুবক গ্রেফতার

আপডেট সময় ০৪:২১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১