ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাবার সামনেই ছাত্রলীগ নেতার দুই হাতের রগ কর্তন

আকাশ জাতীয় ডেস্ক:

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হাসান গাজীর (৩৫) দুই হাতের কব্জি বরাবর রগ কেটে দিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা। বৃহস্পতিবার দুপুরে বাসস্ট্যান্ডের চৌরাস্তায় হাসানকে তার বাবার সামনেই বেধড়ক কোপানো হয়েছে।

হাসান তার বাবার সঙ্গে পূর্ব চাকামইয়া গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। হাসানকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দ্রুত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

আহত হাসান গাজীর বাবা আ. খালেক গাজী জানান, ছেলেসহ বাড়ি যাওয়ার পথে কলাপাড়া বাসস্ট্যান্ডের চৌরাস্তায় হাসানের ওপর আবির বাহিনী সশস্ত্র হামলা চালায়। তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। ছেলেকে রক্ষা করতে গেলে তাকেও মারধর করে সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীরা তার পকেটে থাকা নগদ ১ লাখ টাকা নিয়ে যায় বলে দাবি করেন।

কলাপাড়া হাসপাতালের চিকিৎসক কামরুন্নাহার মিলি জানান, হাসানের দুই হাতের কব্জি বরাবর রগ কেটে গেছে। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান আশিক তালুকদার জানান, দুই গ্রুপের কোন্দলের কারণে এ ঘটনা ঘটেছে।

কলাপাড়া থানার ওসি খোন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। গুরুতর আহত হাসানকে বরিশালে প্রেরণ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বাবার সামনেই ছাত্রলীগ নেতার দুই হাতের রগ কর্তন

আপডেট সময় ১১:৩৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১