ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা

আকাশ জাতীয় ডেস্ক: 

ময়মনসিংহের গৌরীপুরে এক মাদ্রাসাছাত্রকে (১১) বলাৎকারের অভিযোগে মো. সোহেল রানা (৩৫) নামে এক শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার নির্যাতিত ছাত্রের বাবা বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা দায়ের করেন।

অভিযুক্ত শিক্ষক উপজেলার সিধলা ইউনিয়নের চারআনী উত্তরপাড়া গ্রামের আবুল কাশেম মিয়ার ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

পরিবার ও মামলা সূত্রে জানা গেছে, মো. সোহেল রানা উপজেলার সিধলা ইউনিয়নের একটি হাফিজিয়া মাদ্রাসায় শিক্ষকতা করেন। নির্যাতিত ছাত্রটি ওই মাদ্রাসায় হেফজখানায় অধ্যয়ন করে। মাদ্রাসায় থাকাকালে শিক্ষক সোহেল রানা কিছু দিন পরপর বিভিন্ন প্রলোভনে ওই ছাত্রকে ফুসলিয়ে মাদ্রাসার টিনশেড ঘরে নিয়ে বলাৎকার করত।

সর্বশেষ গত ১৩ জুন সোহেল রানা ওই ছাত্রকে তার ইচ্ছার বিরুদ্ধে টিনশেড ঘরে নিয়ে বলাৎকার করে। এ ঘটনা কাউকে জানালে ওই ছাত্রকে মাদ্রাসা থেকে বহিষ্কারের হুমকি দেয় ওই শিক্ষক। পরে ওই ছাত্র মাদ্রাসা থেকে পালিয়ে এসে ঘটনাটি পরিবারকে জানায়। পরে ওই ছাত্রের বাবা বাদী হয়ে মঙ্গলবার গৌরীপুর থানায় মামলা দায়ের করেন।

গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, বলাৎকারের ঘটনায় মামলা হয়েছে। তদন্ত চলছে। আসামিকে ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০৯:৩৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১