ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুবেলকে বিদায়ি সম্মাননা দেবে বিসিবি বাংলাদেশে নীতির অনিশ্চয়তা আমাদের ভয়ের কারণ: ব্রুনাইয়ের রাষ্ট্রদূত চবিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার অবস্থান কর্মসূচি যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার না করলে পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে না ইরান যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় আট শিশু নিহত এপ্রিলের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৮০ কোটি ডলার বিগত সরকারের দুর্নীতির কারণে হাতুড়ির টোকায় বর্তমান স্বাস্থ্যখাত পুনর্গঠন কঠিন স্কুলপড়ুয়া শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে পুলিশে সোপর্দ নিরাপত্তা নিয়ে শঙ্কা, দ্বিতীয় দফার বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভারতে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২০

আটক হিন্দু জঙ্গি সম্পর্কে যা জানা যাচ্ছে

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

লস্কর-ই-তৈয়বার মতো সংগঠনে কোনো হিন্দু ব্যক্তির যুক্ত হওয়ার ঘটনায় পুলিশ বিস্মিত। ভারত শাসিত কাশ্মীরের পুলিশ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার এমন এক সদস্যকে গ্রেপ্তার করেছে, সে আসলে হিন্দু। সন্দীপ শর্মা নামের ওই ব্যক্তি নিষিদ্ধ সংগঠনটিতে যুক্ত হয়ে আদিল নাম নিয়েছিল বলে পুলিশ জানিয়েছে। বেশ কিছু প্রাণঘাতী হামলা, ব্যাংক লুট, নিরাপত্তা বাহিনীর অস্ত্র ছিনতাই, জঙ্গিদের নিরাপদ জায়গায় পৌঁছিয়ে দেওয়ার মতো বেশ কিছু ঘটনায় এ হিন্দু ব্যক্তি জড়িত বলে পুলিশ দাবি করেছে।

কে এই হিন্দু জঙ্গি আদিল?
ধৃত সন্দীপ শর্মা উত্তর প্রদেশের মুজফফরনগরের বাসিন্দা। সে ২০১২ সালে কাশ্মীরে আসে বলে পুলিশ জানতে পেরেছে। কাশ্মীর রেঞ্জের পুলিশ মহানির্দেশক মুনির খান বলছেন, সন্দীপ গরমের সময়ে ওয়েল্ডিংয়ের কাজ করত আর শীতে পাঞ্জাবের পাতিয়ালায় চলে যেত। পাঞ্জাবে কাজ করার সময়েই কুলগাম জেলার বাসিন্দা শাহিদ আহমেদের সঙ্গে তার যোগাযোগ হয়। তারপরে সে দক্ষিণ কাশ্মীরে এসে প্রথমে এটিএম মেশিন থেকে টাকা লুট ।

লস্কর-ই-তৈয়বার কমান্ডার বশির আহমদ ওয়ানি বা বশির লস্করির গোষ্ঠীর সদস্য। এই গোষ্ঠীটিই কিছুদিন আগে দক্ষিণ কাশ্মীরে এক থানার ওসি সহ ৫ পুলিশ সদস্যকে হত্যা করেছিল। পরে গোষ্ঠীটির প্রধান বশির লস্করি পুলিশের সঙ্গে এক সংঘর্ষে মারা যায়। পুলিশ বলছে, যে বাড়িতে পুলিশের সঙ্গে সংঘর্ষে বশির লস্করির মৃত্যু হয়, ধৃত সন্দীপ শর্মা সেখানেই ছিল।

জিজ্ঞাসাবাদের মাধ্যমে সন্দীপ লস্কর-ই-তৈয়বার সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করে। কাশ্মীরের পুলিশ বলছে যাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল তাদের কাছে জানতে চাওয়া হয় যে, বাড়িতে লস্কর-ই-তৈয়বা জঙ্গিরা ঘাঁটি গেড়েছে, সে বাড়িতে তারা কী করছিল। এই প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে পারেনি সন্দীপ। তখনই সন্দেহ তৈরি হয় পুলিশের।

Tag :
আপলোডকারীর তথ্য

রুবেলকে বিদায়ি সম্মাননা দেবে বিসিবি

আটক হিন্দু জঙ্গি সম্পর্কে যা জানা যাচ্ছে

আপডেট সময় ০৪:৪৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০১৭