ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মেঝেতে শিক্ষিকার রক্তাক্ত লাশ, ফ্যানে ঝুলছিল গৃহকর্মী

আকাশ জাতীয় ডেস্ক:

সিলেটের ওসমানীনগরে একটি বাসা থেকে এক স্কুলশিক্ষিকা ও তার গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত সোয়া নয়টার দিকে লাশ দুটি উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি।

নিহতরা হলেন শিক্ষিকা তপতী রানি দে এবং গৃহকর্মী গৌরাঙ্গ বৈদ্য। তপতী রানি সোয়ারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তিনি চিকিৎসক বিজয় ভূষণ দে’র স্ত্রী। নিহত গৌরাঙ্গ বৈদ্যর বাড়ি বিশ্বনাথের দশঘর গ্রামে। কয়েক বছর ধরে তিনি ওই বাড়িতে কাজ করছিলেন।

লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করে সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন জানান, তপতী রানির ছেলেও চিকিৎসক। তারা পেশাগত কাজে বাইরে ছিলেন। বাড়িতে তপতী ও গৌরাঙ্গই ছিলেন। রাতে তপতী রানির ছেলে বিপ্লব দে বাড়ি ফিরে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ বাড়ির বাথরুমের জানালা ভেঙে ঘরে ঢুকে মেঝেতে তপতী রানির রক্তাক্ত মৃতদেহ দেখতে পায়। এছাড়া পাশে ফ্যানের সঙ্গে গৌরাঙ্গ বৈদ্যর মৃতদেহ গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায়।

তাদের মৃত্যুর কারণ এখনো বের করতে পারেনি পুলিশ। তপতীকে হত্যা করে গৌরাঙ্গ বৈদ্য আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ কারণ উদঘাটনের চেষ্টা করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মেঝেতে শিক্ষিকার রক্তাক্ত লাশ, ফ্যানে ঝুলছিল গৃহকর্মী

আপডেট সময় ০১:১৮:১০ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১