ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণ

আকাশ জাতীয় ডেস্ক:

নড়াইলের লোহাগড়ায় বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষণের শিকার ছাত্রীর চাচা বাদী হয়ে শুক্রবার সন্ধ্যায় লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ অভিযুক্ত ধর্ষক আমিনুর রহমানকে আটক করে শনিবার সকালে জেলহাজতে প্রেরণ করেছে।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামের কিবরিয়া মোল্যার ছেলে আমিনুর রহমানের সঙ্গে একই উপজেলার কলেজপড়ুয়া এক ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ২৯ মে ফোনের মাধ্যমে প্রেমিক আমিনুর ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার গিলাতলা গ্রামের ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে। এরপর থেকে আমিনুর মেয়েটিকে একই আশ্বাসে বিভিন্ন সময় ধর্ষণ করে আসছিল।

একপর্যায়ে আমিনুর বিয়ে করতে রাজি না হওয়ায় ওই ছাত্রী গত ১৭ জুন বিষয়টি তার পরিবারকে জানায়। পরে এ ঘটনায় গত শুক্রবার মেয়ের চাচা বাদী হয়ে আমিনুরকে আসামি করে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন জানান, আসামি আমিনুরকে আটক করে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে এবং নড়াইল সদর হাসপাতালে মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণ

আপডেট সময় ১০:১৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১