ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ফ্রান্সকে জিততে দিল না হাঙ্গেরি

আকাশ স্পোর্টস ডেস্ক:

পুরো ম্যাচে প্রায় একক আধিপত্য বজায় রেখেও হাঙ্গেরির বিপক্ষে জয় পেল না ফ্রান্স। বরং বিশ্ব চ্যাম্পিয়নদের রুখে দিয়ে গুরুত্বপূর্ণ ১ পয়েন্ট তুলে নিল হাঙ্গেরি।

শনিবার বুদাপেস্টের ফেরেঙ্ক পুসকাস স্টেডিয়ামে গ্রুপ এফ-এর ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। প্রথমার্ধে অ্যাটিলিয়া ফিওলার গোলে হাঙ্গেরি এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে সমতা ফেরান আঁতোয়া গ্রিজম্যান।

বুদাপেস্টে ম্যাচটি দেখতে উপস্থিত ছিল ৬০ হাজার দর্শক। করোনাকালে যা প্রায় অদেখা এক চিত্র। স্বাগতিক দর্শকদের অবশ্য হতাশ হতে হয়নি। বিরতির ঠিক আগে রোলান্ড সালাইয়ের সঙ্গে ওয়ান-টু খেলে ফরাসি রক্ষণের দেয়াল ভেদ করে হাঙ্গেরিকে এগিয়ে দেন ফিওলা।

ফিওলার গোলটি পুসকাস অ্যারেনায় যেন উৎসবের ঢেউ এনে দেয়। ২০২০ সালের মার্চ থেকে প্রায় গৃহবন্দি ফুটবলে স্টেডিয়ামের গ্যালারিজুড়ে এমন গগনবিদারী চিৎকার যেন খেলাটিতে নতুন প্রাণ ফিরিয়ে আনলো। ফিওলা নিজেও গোল করে ছুটে গেলেন সাইডলাইনে থাকা সাংবাদিকদের টেবিলের দিকে এবং কিছু জিনিস ছুড়ে ফেলে দর্শকদের সামনে সতীর্থদের নিয়ে করলেন বুনো উদযাপন।

গোল হজম করলেও প্রথমার্ধে প্রায় নিরঙ্কুশ আধিপত্য ছিল ফরাসিদের। টুর্নামেন্টের ফেভারিট দলটি শুধু গোলের দেখাই পাচ্ছিল না। দ্বিতীয়ার্ধে অবশ্য ঘুরে দাঁড়ায় দিদিয়ের দেশমের দল। প্রথমে বদলি নামা ফরোয়ার্ড উসমানে দেম্বেলের শট পোস্টে লাগে। এরপর তার বার্সা সতীর্থ গ্রিজম্যান টানেন সমতা। ফরাসি গোলরক্ষক হুগো লরিসের লম্বা করে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে প্রতিপক্ষের এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে এমবাপ্পে ডান দিক থেকে পাস দেন ছয় গজ বক্সে। পা ছোঁয়ালেও ক্লিয়ার করতে ব্যর্থ হন হাঙ্গেরির ডিফেন্ডার। সেখানে থাকা গ্রিজম্যান বুলেট গতির শটে লক্ষ্যভেদ করেন।

বাকি সময় দুই দল বহু চেষ্টা করলেও আর গোল আদায় করতে পারেনি। তবে শেষদিকে কিছুটা নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। ফরাসি সেন্তার-ব্যাক প্রেসনেল কিম্পেম্বেকে বক্সে ফাউল করেছিলেন হাঙ্গেরির সালাই। কিন্তু রেফারি পেনাল্টির বাঁশি বাজাননি। এরপর শেষ বাঁশি বাজার আগে রাফায়েল ভারানের হেড অল্পের জন্য পোস্ট মিস করে।

২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শেষ ষোলোর অনেকটাই কাছাকাছি পৌঁছে গেছে ফ্রান্স। অন্যদিকে ১ পয়েন্ট নিয়েও হাঙ্গেরির আশা এখনও টিকে আছে। রাতে গ্রুপের আরেক ম্যাচে মিউনিখে পর্তুগালের মুখোমুখি হবে আসরে নিজেদের প্রথম ম্যাচে ফ্রান্সের কাছে হেরে যাওয়া জার্মানি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

ফ্রান্সকে জিততে দিল না হাঙ্গেরি

আপডেট সময় ০৯:৫২:২৩ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১