ঢাকা ০৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোনালদোর পর লোকাতেল্লিও কোকের বোতল সরিয়ে দিলেন

আকাশ স্পোর্টস ডেস্ক:

এবার ক্রিস্টিয়ানো রোনালদোর পথ অনুসরণ করলেন মানুয়েল লোকাতেল্লি। সুইজারল্যান্ডের বিপক্ষে ইতালির ৩-০ গোলের জয়ের পর সংবাদসম্মেলনে পানির বোতল রেখে কোকাকোলার বোতল সরিয়ে দিলেন এই মিডফিল্ডার।

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের গ্রুপ ‘এ’র ম্যাচে বুধবার রোমের স্তাদিও অলিম্পিকোয় ৩-০ গোলে জিতেছে ইতালিয়ানরা। এবারের আসরে টানা দ্বিতীয় জয়ের দেখা পাওয়া আজ্জুরিরা শেষ ষোলোও নিশ্চিত করে ফেললো। আর এই ম্যাচে জোড়া গোল করে ম্যাচ সেরাও নির্বাচিত হন লোকাতেল্লি।

পরে সংবাদসম্মেলনে এসে ২৩ বছর বয়সী লোকাতেল্লি বসার আগেই একটি পানির বোতল রাখেন ও কোকের দুটি বোতল সরিয়ে দেন। ইউরোর এবারের আসরে অফিসিয়াল স্পন্সর কোকাকোলা।

এর আগে পর্তুগাল-হাঙ্গেরির ম্যাচের আগে পর্তুগিজ অধিনায়ক রোনালদো টেবিল থেকে কোকাকোলার বোতল দূরে সরিয়ে রাখেন। এরপর সবাইকে পানি পান করার আহ্বান জানিয়ে একটি পানির বোতল সামনে রেখে সংবাদ সম্মেলন শুরু করেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা।

পর্তুগিজ উইঙ্গারের এই কাণ্ডে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে বিখ্যাত কোমল পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’র রিপোর্ট অনুযায়ী, রোনালদো কোকাকোলার বদলে পানি খাওয়ার আহ্বান জানানোর পর শেয়ারের দাম কমে যাওয়ায় প্রায় চার শ কোটি ডলার (বাংলাদেশের মুদ্রায় প্রায় ৩৪ হাজার কোটি টাকা) হারিয়েছে কোম্পানিটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রোনালদোর পর লোকাতেল্লিও কোকের বোতল সরিয়ে দিলেন

আপডেট সময় ০৯:১৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১