ঢাকা ১০:৫০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কেন যেতে পারছেন না রুবেল?

আকাশ স্পোর্টস ডেস্ক:
নিরাপত্তা ছাড়পত্র না পাওয়ায় দক্ষিণ আফ্রিকায় আসন্ন সফরে পেসার রুবেল হোসেনের খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এই ছাড়পত্র না পাওয়ায় সোমবার পর্যন্ত দলের সঙ্গে যোগ দেওয়ার অনুমতি পাননি। তবে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী আশা প্রকাশ করেছেন দ্রুতই এই সমস্যার সমাধান হবে।
শনিবার দক্ষিণ আফ্রিকার উদ্যেশে ঢাকা থেকে উড়াল দেয় টাইগাররা। সেখানে পৌঁছে একদিন বিশ্রাম নিয়ে সোমবার শুরু করেছেন প্রস্তুতিও। রুবেলেরও দলের অন্য সদস্যদের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় যাওয়ার কথা ছিল। কিন্তু বিমান বন্দরে গেলে এমিরেটস এয়ারলাইনস কর্তৃপক্ষ তাকে নিতে নিতে অস্বীকার করে। কারণ দেখানো হয়েছে রুবেলের ব্যাপারে দক্ষিণ আফ্রিকার ইমিগ্রেশন বিভাগ নিরাপত্তা ছাড়পত্র দেয়নি। দক্ষিণ আফ্রিকা সফরে সম্প্রতি এই ছাড়পত্র নেওয়াটাকে বাধ্যতামূলক করা হয়েছে।
বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী এ বিষয়ে বলেন, আমি ক্রিকেট সাউথ আফ্রিকার প্রধান নির্বাহী হারুন লরগাতের সঙ্গে কথা বলেছি। তারা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখার নিশ্চয়তা দিয়েছেন।
একই নামের অন্য একজন দেশটির কালো তালিকাভুক্ত থাকায় এ সমস্যার সৃষ্টি হয়েছে বলে বিসিবি সূত্রে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।
চলতি সফরে বাংলাদেশ স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। আগামী ২৮ সেপ্টেম্বর শুরু হবে টেস্ট সিরিজ।
সূত্র : ক্রিকবাজ
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কেন যেতে পারছেন না রুবেল?

আপডেট সময় ০২:১৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০১৭