ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সিলেটে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক:

সিলেটের গোয়াইনঘাট উপজেলা থেকে মা ও তার দুই সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বাড়ির গৃহকর্তাকে।

উপজেলার ফতেপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের বিন্নীবাজার এলাকার একটি বাড়ি থেকে বুধবার সকালে লাশ তিনটি উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনীটি।

নিহতরা হলেন- ফতেপুর গ্রামের হিফজুর রহমানের স্ত্রী আলেয়া বেগম, তার ১১ বছর বয়সী ছেলে মিজান এবং ৫ বছর বয়সী মেয়ে তানিসা।

স্থানীয়রা জানান, সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় প্রতিবেশীরা হিফজুরের ঘরের সামনে গিয়ে ভেতর থেকে গোঙানির শব্দ শুনতে পান। পরে ভেতরে ঢুকে খাটের ওপর তিনজনের গলাকাটা মরদেহ দেখতে পান এবং হিফজুরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ তিনটি উদ্ধার করে এবং হিফজুরকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

গোয়াইনঘাট থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) তমিজ উদ্দিন হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, বিন্নীবাজার এলাকায় একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যার খবর পেয়ে সকাল আটটার দিকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

কে বা কারা তাদের হত্যা করেছে আইনশৃঙ্খলা বাহিনী তা নিশ্চিত করতে পারেনি। কেন তাদের খুন করা হয়েছে স্থানীয় লোকজনও তা বলতে পারছেন না। রাতের কোনো এক সময় তাদের হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

সিলেটে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

আপডেট সময় ১২:১২:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১