ঢাকা ০২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাতে ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচে মঙ্গলবার রাত ১১টায় ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল দল।

এই ম্যাচে শক্তির দিক দিয়ে বাংলাদেশ থেকে অনেক এগিয়ে ওমান। তারপরও নিজেদের সেরাটা দিয়ে অসম প্রতিপক্ষের কাছ থেকে পয়েন্ট ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা তপু বর্মণদের।

গ্রুপে দ্বিতীয় স্থানে ওমান, হেরেছে শুধু কাতারের কাছে। পয়েন্ট টেবিলেও কাতারের পর তাদের অবস্থান। অন্যদিকে বাংলাদেশের অবস্থান তলানিতে। প্রাপ্তি বলতে দুই ড্র।

কাতারের দোহায় জসিম বিন হামাদ স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার আগে দলের প্রত্যাশার কথা শুনিয়ে অভিজ্ঞ ডিফেন্ডার তপু বলেন, ওমান সম্পর্কে আমাদের ভালো ধারণা আছে। তাদের শক্তি ও দুর্বলতা আমাদের জানা; আমরা তাদের কীভাবে আটকাব, তাদের বিপক্ষে কীভাবে আক্রমণ করব, এগুলো নিয়ে অনেক কাজ করেছি। এছাড়া আগেও খেলেছি তাদের বিপক্ষে।

এই ডিফেন্ডার আরও বলেন, আমার মনে হয়- দলীয়ভাবে যদি ভালো পারফর্ম করতে পারি, অবশ্যই তাদের থেকে ১ পয়েন্ট নিতে পারব। যেহেতু এটা আমাদের বাছাইয়ের শেষ ম্যাচ, আপনারা দোয়া করবেন, যাতে আমরা ভালো একটা ফল পেতে পারি।

আগের লেগে ওমানের বিপক্ষে ৪-১ গোলে হেরেছিল বাংলাদেশ দল। সেই ম্যাচে বিপলু আহমেদ গোল করেছিলেন। এবার অবশ্য কার্ড সমস্যার কারণে খেলতে পারছেন না তিনি। তবে দলের প্রতি শুভকামনা জানিয়েছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রাতে ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ

আপডেট সময় ০৯:৩৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১