ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘ফ্রি ফায়ার’ গেমকে কেন্দ্র করে শিশুকে হত্যা!

আকাশ জাতীয় ডেস্ক:

জনপ্রিয় অনলাইন গেম ‘ফ্রি-ফায়ার’ খেলাকে কেন্দ্র করে ময়মনসিংহের ত্রিশালে এক শিশুকে রাতের আঁধারে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম রিফাত (১০)।

শনিবার রাতে উপজেলার কাঠাল ইউনিয়নের তেতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। রবিবার সকালে পাশের কাঁঠাল ইউনিয়ন থেকে হাত-পা বাঁধা অবস্থায় একটি পতিত জমি থেকে রিফাতের লাশ উদ্ধার করে পুুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার নিহত রিফাতের সঙ্গে একই গ্রামের তাইমনের ‘ফ্রি ফায়ার’ খেলার আইডি নিয়ে কথা কাটাকাটি হয়। এই ঘটনার পরে সন্ধ্যার পর থেকে শিশু রিফাত নিখোঁজ ছিল। পরে রবিবার সকালে পাশের কাঁঠাল ইউনিয়ন থেকে হাত-পা বাঁধা অবস্থায় একটি পতিত জমি থেকে রিফাতের লাশ উদ্ধার করে ত্রিশাল থানা পুলিশ।

নিহতের মা ফাতেমা বলেন, ফ্রি ফায়ার খেলার আইডি নিয়ে তাইমন ও তাইমনের সহযোগীরা আমার ছেলেকে পিটিয়ে মেরে ফেলছে। এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানাই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বলেন, ‘খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়মনসিংহ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়। পরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। আমাদের কাছে এখনও কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’

গেরিনা ফ্রি ফায়ার (ফ্রি ফায়ার ব্যাটলগ্রাউন্ডস বা ফ্রি ফায়ার নামেও পরিচিত) একটি ব্যাটল রয়্যাল গেম, যা অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমের মোবাইল ফোন সেটে খেলা যায়। ২০১৯ সালে এটি বিশ্বব্যাপী সর্বাধিক ডাউনলোড করা মোবাইল গেম হয়ে ওঠে। নভেম্বর ২০১৯ পর্যন্ত ফ্রি ফায়ার বিশ্বজুড়ে এক বিলিয়ন ডলার আয় করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘ফ্রি ফায়ার’ গেমকে কেন্দ্র করে শিশুকে হত্যা!

আপডেট সময় ০৭:২৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১