ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আদালতের রায়ে ব্রাজিলেই হচ্ছে কোপা

আকাশ স্পোর্টস ডেস্ক:

করোনায় বিপর্যস্ত ব্রাজিলে কোপা আমেরিকা আয়োজন নিয়ে ঝামেলার অন্ত ছিল না। দেশটির সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধিতায় নেমেছিলেন জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রাও।

সরে দাঁড়িয়েছে বড় তিনটি পৃষ্ঠপোষক। এত কিছুর পরও সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, ব্রাজিলে কোপা আয়োজনে কোনো বাধা নেই।

ব্রাজিলে কোপা আমেরিকার আয়োজন করতে না দিতে আদালতে পিটিশন করেছিল দেশটির মেটালওয়ার্কার্স ইউনিয়ন, সোশ্যালিস্ট পার্টি ও ওয়ার্কার্স পার্টি। পরশু রাতে হওয়া পিটিশনের শুনানিতে ১১ জন বিচারকের বেশিরভাগই এই শুনানিতে বাদীর বিরুদ্ধে সিদ্ধান্ত দেন। ফলে আগামী ১৩ জুন রাত থেকে মাঠে গড়াচ্ছে দক্ষিণ আমেরিকার সবচেয়ে মর্যাদাপূর্ণ এই আসর।

তবে স্বাস্থ্যবিধি মেনে কোপা আয়োজনে বিচারক কারমেন লুসিয়া তার রায়ে ‘কোপাভাইরাস’ উল্লেখ করে বলেন, ‘স্বাস্থ্য নিয়ে নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দায়িত্ব রাজ্য সরকার ও মেয়রদের। ’

ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো এই রায়কে স্বাগত জানিয়েছেন। তবে মহামারিবিদরা সতর্ক করেছেন সরকারকে। সংক্রমণ বিশেষজ্ঞ হোসে দাভিদ আরবায়েজ জানিয়েছেন, ‘এই সময়ে এত বড় একটা টুর্নামেন্ট আয়োজন যে কত বড় পাগলামি, সেটা বলে বোঝানো কঠিন। ’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আদালতের রায়ে ব্রাজিলেই হচ্ছে কোপা

আপডেট সময় ০৯:০৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১