ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও বোঝাপড়া জোরদার হচ্ছে : ভারতীয় হাইকমিশনার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ স্বাভাবিক রয়েছে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বিএনপি এখন একটা কৃত্রিম বিরোধ বা সংকট তৈরি করছে: নাহিদ ইসলাম বিসিএস ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ নকলের রূপ পালটিয়েছে, এখন ডিজিটালি হচ্ছে নকল: শিক্ষামন্ত্রী আন্দোলন শুরু হয়ে গেছে: জামায়াত আমির বিএনপি এখন মেজরিটি, সংসদে যা ইচ্ছা তাই করতে পারে: হাসনাত ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, তাঁকে পদচ্যুত করা দরকার: সিআইএর সাবেক পরিচালক ইসরাইলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি এরদোগানের

‘ওদের পায়ে ধরেছি, তারপরও আমাকে ছাড়েনি’

আকাশ জাতীয় ডেস্ক:

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় মোবাইল চুরির অপবাদ দিয়ে রিফাত মিয়া (৯) নামে এক শিশুকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

এ ঘটনায় বৃহস্পতিবার নির্যাতনকারী মা ও ছেলেকে আটক করেছে পুলিশ।

রিফাত রামগোপালপুর ইউনিয়নের মধুবন আদর্শ (গুচ্ছগ্রাম) গ্রামের মো. সুরুজ মিয়ার ছেলে। সে রামগোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

রিফাতের বাবা সুরুজ মিয়া জানান, গত শুক্রবার আমার ছেলেকে মোবাইল চুরির অপবাদে গুচ্ছগ্রামের বাসিন্দা মো. দুলাল মিয়ার স্ত্রী মো. ফাতেমা আক্তার (৫০) ও মৃত আব্দুল বারেকের পুত্র মো. হিমেল মিয়া (২৫) ধরে নিয়ে গাছে বেঁধে নির্যাতন করে। মৃত আব্দুল বারেক ছিলেন ফাতেমা আক্তারের প্রথম স্বামী।

তিনি আরও জানান, ফাতেমা আক্তারের ভাতিজা আজিজুল হক আমার ছেলেকে আম পাড়ার জন্য নিয়ে যায়। আমার ছেলে গাছে উঠার পর মা-ছেলে দুজন মিলে গাছের উপরে রেখেই পিটায়। নির্যাতনের পর অসুস্থ হয়ে পড়লে স্থানীয় ডাক্তারের মাধ্যমে তার চিকিৎসা করা হয়।

নির্যাতনের শিকার মো. রিফাত মিয়া বলে- ফাতেমা আক্তারের ভাতিজা আজিজুল হক তার আমগাছে আম পাড়ার জন্য নিয়ে যায়। আমি আম পাড়ার জন্য গাছে উঠতেই গাছেই আমাকে মারপিট করে। গত শুক্রবার বাড়িতে কেউ ছিল না। ফাতেমা আক্তার ও তার ছেলে খালি বাড়ি থেকে আমাকে ধরে নিয়ে যায। আমাকে ধরে নিয়ে হাত-পা বেঁধে মারপিট করে। আমি ওদের পায়ে ধরেছি, হাতজোড় করেছি, আল্লাহকে ডেকেছি এরপরেও মারপিট বন্ধ করে নাই। আমাকে পিটানোর সময় ওরা বারবার বলেছে- আমি মোবাইল চুরি করেছি। আল্লাহর কসম খেয়ে বলেছি, আমি চুরি করি নাই-এরপরও ওরা আমাকে গাছে বেঁধে মারধর করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়- ওই নারী নিজেই ভিডিওকারীকে বলছেন, ভিডিও কর ভিডিও কর, খোকন এটা ফেসবুকে দে, চেয়ারম্যান দেখুক, চোর ধরছি।

শিশুটি কান্নায় বারবার ভেঙে পড়ছে। শিশুটি বলছে সে চুরি করে নাই। ওই নারীর ছেলে হিমেল বলছে- মোবাইল চুরি করেছে, মোবাইল চুরি করেছে। এরপর ঘর থেকে গরুর দড়ি এনে ছেলেটাকে আরও মজবুত করে বাঁধে। ওই নারী কখনও কখনও তার ছাগল চুরির কথাও বলেছেন।

মোবাইল চুরির ঘটনায় শিশুটিকে ধরে এনে সামান্য মারধর করা হয়েছে বলে স্বীকার করেন নির্যাতনকারী মো. হিমেল মিয়া। তিনি বলেন, তাহলে আমার ছেলে মো. বরকত উল্লাহকে সুরুজ মিয়া নির্যাতন করেছে, আঙুল ভেঙে দিয়েছে, আমি এ ঘটনারও বিচার চাই।

মধুবন আদর্শ গ্রামের সভাপতি জামাল আহমেদ বলেন, আমি নির্যাতনের বিষয়টি মঙ্গলবার জানতে পেরেছি। সালিশ হওয়ার কথা ছিল, পরে আর সালিশ হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, শিশু নির্যাতনের অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও বোঝাপড়া জোরদার হচ্ছে : ভারতীয় হাইকমিশনার

‘ওদের পায়ে ধরেছি, তারপরও আমাকে ছাড়েনি’

আপডেট সময় ১০:৫৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১