ঢাকা ১২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ৩৫ লাখ টাকা লুট দোষারোপের সময় নয়, দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে: প্রতিমন্ত্রী অমিত জুলাই সনদ বাস্তবায়নে সংসদে না হলে রাজপথে আন্দোলন: গোলাম পরওয়ার অনলাইনে মাদক কেনাবেচার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস জাপা নেতার বাসায় নাহিদ ও হাসনাতের ডিনার-রাতযাপন জুলাই গণঅভ্যুত্থানকে সমুন্নত রাখতে জাতীয় ঐক্য গঠনে কাজ করবে এবি পার্টি বিরোধী দলের ওয়াকআউট হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

মরতে মরতে বেঁচে গেল ২ বান্ধবী

আকাশ জাতীয় ডেস্ক:

দল বেঁধে ৭/৮ জন বান্ধবী এসেছিল পদ্মায় গোসল করতে। এর মধ্যে অতি সাহস দেখাতে গিয়ে মরতে মরতে বেঁচে যায় ২ বান্ধবী। স্থানীয়দের সহায়তায় তারা রক্ষা পায়।

ওরা সবাই দৌলতদিয়া যৌনপল্লীর বাসিন্দা। নিষিদ্ধ পল্লীর বদ্ধ পরিবেশ থেকে বের হয়ে একটু স্বস্তি পেতে ওরা দলবেঁধে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে এসেছিল দৌলতদিয়ার ৬নং ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে গোসল করতে।

অন্যরা নদীর তীর ধরেই গোসল করছিল। কিন্তু জোসনা (২৫) ও আনজু (২০) নামের দুইজন ঘাটে বাঁধা একটি কার্গো জাহাজের উপর উঠে কিছুক্ষণ পরস্পর মোবাইলে ছবি তোলে এবং ভিডিও ধারণ করে। এর একপর্যায়ে হঠাৎ করেই তারা দুইজন কার্গোর উপর থেকে নদীতে ঝাঁপ দেয়।

নদীতে বেশি স্রোত না থাকায় তারা সেখানে ভাসতে ভাসতে চিৎকার করতে থাকে। এ সময় সেখানে উপস্থিত প্রতিনিধিসহ স্থানীয় কয়েকজন যুবক ছুটে গিয়ে কার্গোর মোটা রশি ফেলে তাদের উদ্ধারের চেষ্টা করেন। কিছুক্ষণ চেষ্টার পর হালকা ওজনের আনজুকে টেনে উপরে তোলা সম্ভব হয়। কিন্তু জোসনার ওজন বেশি হওয়ায় তাকে তোলা যাচ্ছিল না। বারবার সে নদীতে পড়ে যাচ্ছিল। এ সময় তার চোখেমুখে মৃত্যুর ভয় স্পষ্ট হয়ে ওঠে।

পরে ওপরে তোলার চেষ্টা বাদ দিয়ে তাকে কৌশলে রশির সঙ্গে পেঁচিয়ে টেনে তীরে নিয়ে আসা হয়। এরপর দ্রুত সময়ের মধ্যে তারা অটোরিকশায় পল্লীতে ফিরে যায়। তবে মেয়েদের সঙ্গে আসা কেয়ারটেকারকে এ সময় দূরে সরে থাকতে দেখা যায়।

উদ্ধারকারীদের মধ্যে রুহুল আমিন, মজিবর, আমজাদ হোসেন, রুকসানা খাতুনসহ কয়েকজন বলেন, অতি সাহস দেখাতে গিয়ে মেয়ে দুটি মরতে বসেছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

মরতে মরতে বেঁচে গেল ২ বান্ধবী

আপডেট সময় ০৯:৪৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১