ঢাকা ০১:১৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাঝ রাতে কান্না, ক্যারাম বোর্ডের ওপর মিলল নবজাতক

আকাশ জাতীয় ডেস্ক:

বাগেরহাট সদর উপজেলা মাঝ রাতে কান্নার শব্দে মিলল ক্যারাম বোর্ডের ওপর পাওয়া গেল এক নবজাতক। উপজেলার বৈটপুর এলাকায় ফেলে যাওয়া এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। বর্তমানে সে বাগেরহাট সদর হাসপাতালে সুস্থ ও ভালো আছে।

রোববার রাতে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ পরিত্যক্ত অবস্থায় নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ইতোমধ্যে হাসপাতালে থাকা শিশুটিকে দত্তক নিতে অনেকেই আগ্রহ দেখিয়েছে।

বাগেরহাট সদর থানার পরিদর্শক আবু সাঈদ জানান, রোববার রাতে বেমরতা ইউনিয়নের চিতলী বৈটপুর গ্রামের একটি চায়ের দোকানের পাশে ক্যারাম বোর্ডের ওপর ওই শিশুটি পড়ে ছিল। ধারনা করা হচ্ছে সদ্য জন্ম নেয় ওই নবজাতককে কেউ ওই স্থানে ফেলে গেছে।

তিনি জানান, রাতে স্থানীয় ইমরান শেখের স্ত্রী লিজা আক্তার ওই নবজাতকের কান্না শুনতে পান। পরে তিনি দোকানের কাছে গিয়ে ক্যারাম বোর্ডের ওপর নবজাতককে দেখতে পেয়ে বাড়িতে নিয়ে যান। পরে ৯৯৯ নম্বরের মাধ্যমে খবর পেয়ে পুলিশ রাতেই ওই বাড়িতে গিয়ে তাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে।

তিনি আরও বলেন কে বা কারা নবজাতককে এভাবে ফেলে গেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ইতোমধ্যে হাসপাতালে থাকা শিশুটিকে দত্তক নিতে অনেকেই আগ্রহ দেখিয়েছি। বিষয়টি আদালতে জানানো হবে। এ ব্যাপারে আদালত ঠিক করবে পরবর্তী করণীয় বিষয়ে।

বাগেরহাটের সিভিল সার্জন জানান সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাতক মেয়েটি সুস্থ ও স্বাভাবিক রয়েছে। তাকে হাসপাতালে রেখে নিবিড় পরিচর্যা করা হচ্ছে।

বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, নবজাতকটি আপাতত পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে বেবি হোমে স্থানান্তর করা হবে। ইতোমধ্যে নবজাতককে দত্তক নিতে বাগেরহাট জেলা শিশুকল্যাণ বোর্ডের কাছে আবেদন করেছেন একাধিক নিঃসন্তান দম্পতি। শিশু কল্যাণ বোর্ডের সভায় সিদ্ধান্ত মোতাবেক আবেদনগুলো যাচাই-বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মাঝ রাতে কান্না, ক্যারাম বোর্ডের ওপর মিলল নবজাতক

আপডেট সময় ১১:০৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১