ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফজলুর রহমান, ওদের সবার আতঙ্কের নাম: রাশেদ পাচার হওয়া ক্রিপ্টোকারেন্সি দেশে ফিরিয়ে এনেছে সিআইডি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ভাইরাল হয়ে রাজনীতি হয় না : সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউমার্কেটে গুলিতে নিহত যুবক শীর্ষ সন্ত্রাসী টিটন: পুলিশ চলন্ত ট্রেন থেকে পড়ে গেল ছেলে, ঝাঁপ দিয়ে বাঁচালেন বাবা অবরোধের মধ্যেই হরমুজ প্রণালি পাড়ি দিল রাশিয়ান নৌযান বিচার শেষ না হলে আওয়ামী লীগের রাজনীতির সুযোগ নেই: আন্দালিভ রহমান পার্থ অতীতের ইতিহাস দিয়ে বর্তমান জামায়াতকে বিশ্লেষণ করবেন না: শাহজাহান চৌধুরী হরমুজ খুলে দেওয়ার দাবি কাতারের, ‘ফ্রোজেন কনফ্লিক্ট’ নিয়ে সতর্কতা মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা, বিপাকে শিক্ষার্থীরা

ব্ল্যাকমেইল করে গৃহবধূকে গণধর্ষণ, ৪ যুবক কারাগারে

আকাশ জাতীয় ডেস্ক:

পীরগঞ্জে পরকীয়া প্রেমিকের সঙ্গে অনৈতিক সম্পর্কের অশ্লীল ভিডিও নেটে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করে গৃহবধূকে গণধর্ষণ করা হয়। এ ঘটনায় গ্রেফতার ৪ জনকে কোর্টহাজতে পাঠানো হয়েছে।

শুক্রবার তাদের কোর্টহাজতে পাঠায় পুলিশ। অপরদিকে ধর্ষিতা গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে নেয়া হয়েছে।

মামলা, এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার বড়আলমপুর ইউনিয়নের এক গৃহবধূর সঙ্গে প্রতিবেশী খালেক মিয়ার ছেলে রনি মিয়ার (১৯) পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি ওই গৃহবধূর সঙ্গে রনির অনৈতিক সম্পর্কের দৃশ্য মোবাইলে ভিডিও করা আছে মর্মে ৩ যুবক গৃহবধূকে হুমকি দেয়।

ওই ৩ যুবক একই গ্রামের মকবুল মিয়ার ছেলে আখতারুল (২৫), আজগার মিয়ার ছেলে মামুন মিয়া (২৬) এবং শাহ আলমের ছেলে আলামিন (২২) ব্ল্যাকমেইল করে ওই গৃহবধূর সঙ্গে শারীরিক সম্পর্ক করে।

ঘটনাটি জানাজানি হলে গৃহবধূর স্বামী বাদী হয়ে পরকীয়া প্রেমিকসহ ৪ জনকে আসামি করে বৃহস্পতিবার থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) মাহবুবর রহমান অভিযান চালিয়ে ৪ আসামিকেই গ্রেফতার করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মাহবুবর রহমান বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯/৩ ধারায় মামলার পর সব আসামিকে গ্রেফতার করা হয়েছে।

ওসি সরেস চন্দ্র বলেন, ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য রংপুরে প্রেরণ করা হয়েছে। ১৬৪ ধারায় জবানবন্দিতে আসামিরা ঘটনার সত্যতা স্বীকার করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

ফজলুর রহমান, ওদের সবার আতঙ্কের নাম: রাশেদ

ব্ল্যাকমেইল করে গৃহবধূকে গণধর্ষণ, ৪ যুবক কারাগারে

আপডেট সময় ০৬:৫৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১