ঢাকা ০১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাইজেরিয়ায় রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান, অলৌকিকভাবে বাঁচলেন ৬৮ যাত্রী নির্বাচনি প্রতিশ্রুতি পালনে বদ্ধপরিকর সরকার: মির্জা ফখরুল কুষ্টিয়া সীমান্তে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে

যুক্তরাষ্ট্রের চাপে মাথানত করবে না ইরান: খামেনি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্রের কোনো চাপের কাছে মাথানত করবে না তাঁর দেশ। স্থানীয় সময় রোববার ইরানের রাজধানী তেহরানে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে খামেনি এই মন্তব্য করেন।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার ভাষ্য, তাঁর দেশের সঙ্গে বিশ্ব শক্তিগুলোর চুক্তি বাতিলের চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ‘শক্তিশালী দেশ ইরান চাপে আত্মসমর্পণ করবে না এবং নত হবে না’, বলেন আয়াতুল্লাহ। ‘দুর্নীতিগ্রস্ত, মিথ্যাবাদী, বিশ্বাসঘাতক যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা দাম্ভিকতার সঙ্গে ইরানিদের বিরুদ্ধে অভিযোগ করছে…যদিও ইরান সততার সঙ্গে কাজ করে যাচ্ছে এবং সৎ মনোভাব নিয়েই এই পথ ধরে চলতে থাকবে’, যোগ করেন খামেনি।

এদিকে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে রোববার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি ২০১৫ সালের পরমাণু চুক্তি নিয়ে কথা বলবেন। এ চুক্তির ফলেই ইরান পরমাণু সমৃদ্ধকরণ কমিয়েছিল। আর বিশ্ব শক্তিগুলো দেশটির ওপর নিষেধাজ্ঞা শিথিল করেছিল।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক বক্তব্য বলেন, ইরান চুক্তির শর্তগুলো মানছে না। জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) নামে এই চুক্তির বিষয়ে তাঁকে সিদ্ধান্ত নিতে হবে অক্টোবরের মধ্যেই। তিনি সেটি করতে ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে আবার নিষেধাজ্ঞা দেওয়া হবে কি না, সে সিদ্ধান্ত ৬০ দিনের মধ্যে নিতে হবে মার্কিন আইনসভা কংগ্রেসকে।

‘তোমরা মিথ্যাবাদী। ইরান জাতি দৃঢ়ভাবে ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে এবং যেকোনো ধরনের ভুল সিদ্ধান্তের…জবাব দেবে ইসলামী প্রজাতন্ত্র’, বলেন ইরানের সর্বোচ্চ নেতা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কৈশোর স্বাস্থ্যসেবায় ভলান্টিয়ার পিয়ার লিডার মডেল সুপারিশ

যুক্তরাষ্ট্রের চাপে মাথানত করবে না ইরান: খামেনি

আপডেট সময় ১০:১৮:২৫ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭