ঢাকা ১১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন দিল্লিতে বসে হুংকার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী মোনাফেক গুপ্তরা থেমে নেই: ছাত্রদল সভাপতি পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী শিক্ষককে ঘরে আটকে মাথায় ১০ কোপ, শিক্ষার্থীর মা গ্রেফতার আগ্রাসন চালিয়ে হরমুজ কখনোই উন্মুক্ত করা যাবে না, ইরানের হুঁশিয়ারি ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী কুসুম্বা মসজিদের দানবাক্সে মিলল পৌনে ১৩ লাখ টাকা ও স্বর্ণের চামচ দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার: প্রধানমন্ত্রী আমাকে ঋণখেলাপি বলে জাতির কাছে ছোট করা হয়েছে: সংসদে এমপি সারোয়ার

চতুর্থ শ্রেণির ছাত্রকে বলাৎকার করে ভিডিও, দুই যুবক আটক

আকাশ জাতীয় ডেস্ক:

ফরিদপুরের মধুখালীতে চতুর্থ শ্রেণি এক ছাত্র (১০)-কে বলাৎকার করে সেই দৃশ্য মোবাইলে ধারণ করে বিভিন্ন মহলে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুই যুবককে আটক করেছে মধুখালী থানা পুলিশ। আটক ওই দুই যুবক হলেন- মো. অনিক মোল্যা (২০), আবু জদ্দার মোল্যা (১৯)। তাদের বাড়ি মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের পাইকপাড়া গ্রামে। গতকাল বুধবার (২ জুন) বিকালে বলৎকারের শিকার হওয়া ছাত্রটির পিতা থানায় অভিযোগ দিলে পুলিশ তাদের আটক করে।

অভিযোগ সূত্রে জানা গেছে, বলাৎকারের শিকার স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ওই ছাত্রটি গত ৩১ মে সন্ধ্যা সাড়ে ৭টার সময় গ্রামের বাজার থেকে বাজার নিয়ে বাড়ি ফেরার পথে অনিক ও আবু জদ্দার নামে দুই বখাটে যুবক তাকে রাস্তার পাশের কামরুল খানের মেহগনি বাগানের মধ্যে নিয়ে হাত-পা বেঁধে বলাৎকার করে। সেই দৃশ্য মোবাইলে ধারণ করে ছড়িয়ে দেয়। বলাৎকারের সময় শিশুটি আহত হয়ে যায়। পরের দিন ১ জুন তাকে অসুস্থ অবস্থায় মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় চিকিৎসার জন্য। এ বিষয়ে বলাৎকারের শিকার শিশুটির পিতা বুধবার থানায় অভিযুক্ত যুবকদের নামে অভিযোগ দিলে মধুখালী থানা পুলিশ তাদের আটক করে।

মধুখালী থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েই আমরা অভিযুক্ত দুই যুবককে আটক করেছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

চতুর্থ শ্রেণির ছাত্রকে বলাৎকার করে ভিডিও, দুই যুবক আটক

আপডেট সময় ০৪:২৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১