ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তিন মেয়ের পর আবার মেয়ে, পুকুরে ফেলে দিলেন মা

আকাশ জাতীয় ডেস্ক:

তিন মেয়ের পর আবার মেয়ে হওয়ায় আটদিনের নবজাতককে গলা টিপে হত্যার পর পুকুরের পানিতে ফেলে দিয়েছেন মা শ্যামলী ঘোষ। এ ঘটনায় তাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১ জুন) রাতে সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের রায়পুর গ্রামের একটি পুকুর থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। আটক শ্যামলী ঘোষ (৩৬) রায়পুর গ্রামের মানিক ঘোষের স্ত্রী।

স্থানীয়রা জানান, ২৫ মে রাতে মানিক ঘোষ ও শ্যামলী দম্পতির একটি মেয়ে সন্তান হয়। তাদের আগের তিনটি মেয়ে রয়েছে। আবার মেয়ের জন্মের পর দিন ২৬ মে মানিক ঘোষ কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যান। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরপর সোমবার (৩১ মে) রাতে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় তার কাছ থেকে নবজাতকটিও হারিয়ে গেছে বলে পরদিন প্রচার করেন শ্যামলী। মঙ্গলবার (১ জুন) সকালে বিষয়টি জানার পর টনক নড়ে স্থানীয়দের। পরিবারসহ গ্রামের লোকজন সম্ভাব্য সব জায়গায় নবজাতকটিকে খোঁজাখুঁজি শুরু করেন, বিষয়টি প্রশাসনকেও জানানো হয়। এরপর রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বাড়ির পুকুরে নবজাতকটির মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য বিকাশ মণ্ডল জানান, বিষয়টি দুঃখজনক। নবজাতকটি হারিয়ে যাওয়ার খবরে তারা দিনব্যাপী ব্যাপক খোঁজাখুঁজি করেছিলেন। সর্বশেষ রাত সাড়ে ১০টার দিকে বাড়ির পুকুরে মেয়েটির মরদেহ ভেসে ওঠে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল বলেন, মরদেহ দেখে ধারণা করা হচ্ছে, শ্যামলী নিজেই নবজাতকটিকে হত্যা করে মরদেহ পানিতে ফেলে দিয়েছিলেন। এ সন্দেহ থেকে শ্যামলীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর বাইরে এখন কিছু বলা যাবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

তিন মেয়ের পর আবার মেয়ে, পুকুরে ফেলে দিলেন মা

আপডেট সময় ০৭:১১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১