ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

শিরোপার লড়াইয়ে রাতে নামছে ম্যান সিটি

আকাশ স্পোর্টস ডেস্ক:

অবশেষে পর্দা নামতে যাচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ২০২০-২১ মৌসুমের। শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে আজ রাতে মাঠে নামছে দুই ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি এবং চেলসি। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। সনি টেনে চ্যানেলে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে।

ফাইনালে উঠার লড়াইয়ে দুই লেগে মিলিয়ে রিয়াল মাদ্রিদকে ৩-১ গোল ব্যবধানে হারিয়েছে টমাস ‍টুখেলের চেলসি। অন্যদিকে আরেক সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে হেলে পানি পায়নি ফরাসি জায়ান্ট ক্লাব পিএসজি। দুই লেগে মিলিয়ে ৪-১ গোল ব্যবধানে জিতেছে পেপ গার্দিওলা বাহিনী।

আজ(শনিবার) রাতে চেলসিকে হারাতে পারলেই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগে শিরোপার স্বাদ পাবে পেপ গার্দিওলার ম্যান সিটি। শিরোপা তো দূরের কথা এর আগে ফাইনালও খেলা হয়নি ক্লাবটি।

অন্যদিকে এখন পর্যন্ত মোট দুবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছে চেলসি। একবার রানারআপ হওয়ার পাশাপাশি শিরোপাও জিতেছে একবার। ২০১২ সালে শিরোপা নির্ধারণী ম্যাচে জয়লাভ করলে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা অর্জন করে চেলসি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদিতে হামলার প্রভাবে ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজারো যাত্রী

শিরোপার লড়াইয়ে রাতে নামছে ম্যান সিটি

আপডেট সময় ০৭:৫৪:২১ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১