ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

সহযোগী ও ইয়াবাসহ সন্ত্রাসী বিল্লাল মিশরি আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

কুখ্যাত সন্ত্রাসী বিল্লাল মিশরি ও তার সহযোগী শরীফ মিয়া নরসিংদীর পলাশ থেকে ৬শ ইয়াবাসহ আটক হয়েছে। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পলাশ উপজেলার পৌর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত বিল্লাল মিশরি নরসিংদী জেলার চৌয়ালা গ্রামের বারেক হোসেনের ছেলে এবং মো. শরীফ মিয়া নরসিংদীর নাগরিয়াকান্দী গ্রামের নূরু সরকারের ছেলে।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনর্চাজ (পুলিশ পরিদর্শক) মো. গোলাম মোস্তফা জানান, আটককৃত বিল্লাল মিশরি একজন পেশাদার সন্ত্রাসী তার নামে নরসিংদীর সদর থানায় দুইটি খুনের, একটি অস্ত্র ও পাঁচটি মাদক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন যাবত নরসিংদী জেলার বিভিন্ন উপজেলায় ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে আসছে। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৬শত পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে আটক করি।

এ ব্যাপারে পলাশ থানার তদন্ত (ওসি) বিপ্লব কুমার জানান, আটককৃত বিল্লাল মিশরি ও শরীফ মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পলাশ থানায় একটি মামলা দেওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সহযোগী ও ইয়াবাসহ সন্ত্রাসী বিল্লাল মিশরি আটক

আপডেট সময় ০৫:০১:৫০ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭