ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রোমাঞ্চকর টাইব্রেকারে ম্যানইউকে হারিয়ে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন ভিয়ারিয়াল

আকাশ স্পোর্টস ডেস্ক:

নির্ধারিত ও অতিরিক্ত সময়ে সমতার পর রোমাঞ্চকর টাইব্রেকারে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ইতিহাস গড়ল ভিয়ারিয়াল। ইউরোপা লিগ জয়ের মধ্যদিয়ে স্পেনের ক্লাবটি নিজেদেরে ৯৮ বছরের ক্লাব ইতিহাসে এই প্রথম কোনো বড় শিরোপা জিতল।

ইউরোপীয় ক্লাব ফুটবলে দ্বিতীয় সেরা প্রতিযোগিতার ফাইনালে বুধবার রাতে টাইব্রেকারে ১১-১০ ব্যবধানে জেতে ভিয়ারিয়াল।

এদিন উনাই এমেরির দলই প্রথমে লিড নেয়। ম্যাচের ২৯ মিনিটে জেরার্ত মোরেনো গোল করলে এগিয়ে যায় ভিয়ারিয়াল। প্রথমার্ধে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা। তবে দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষে সমতা ফেরান এদিনসন কাভানি।

এরপর নির্ধারিত সময়ে ও অতিরিক্ত সময়েও কোনো দল গোল না পেলে পেনাল্টিতে গড়ায় ম্যাচ। দুই দলের এই পেনাল্টির লড়াইটিকে মহাকাব্যিক পেনাল্টিই বলা চলে। যেখানে একে একে দুই দলেরই ১০ জন করে খেলোয়াড় স্পট কিক নেন এবং সবাই গোল করেন।

১১ নম্বরে শটে গিয়ে আটকে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। তখন শুধু দুই দলের গোলরক্ষকই শট নেওয়া বাকি ছিল। স্নায়ুর চূড়ান্ত লড়াইয়ে ভিয়ারিয়াল গোলকিপার গেরোনিমো রুল্লি সফল হলেও ইউনাইটেড গোলরক্ষক দে হেয়া গোল করতে ব্যর্থ হন। হেয়ার শট রুখে দেন গেরোনিমো রুল্লিই। আর তাতেই ভিয়ারিয়াল মাতে ইতিহাস গড়ার আনন্দে।

এই টুর্নামেন্টে অপরাজিত থেকেই চ্যাম্পিয়ন হলো ভিয়ারিয়াল। প্রথমবার বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠেই শিরোপা উৎসব করল ৫০ হাজার মানুষের শহরের ক্লাবটি।

ভিয়ারিয়ালের পাশাপাশি ইতিহাস গড়লেন দলটির কোচ উনাই এমেরিও। প্রথম কোচ হিসেবে জিতলেন চারটি ইউরোপা লিগ শিরোপা। এর আগে ২০১৪, ২০১৫ ও ২০১৬ সালে সেভিয়ার কোচ হিসেবে এর শিরোপা জিতেছিলেন তিনি।

এদিকে প্রতিযোগিতাটির শিরোপা জেতায় আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলাও নিশ্চিত হলো এবার লা লিগায় সপ্তম হওয়া ভিয়ারিয়ালের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোশাররফ করিমকে ‘ম্যাজিশিয়ান’ বললেন জয়া আহসান

রোমাঞ্চকর টাইব্রেকারে ম্যানইউকে হারিয়ে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন ভিয়ারিয়াল

আপডেট সময় ০৮:০৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১