ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প জাতীয় সংসদে এক অধিবেশনে এত বেশি বিল পাসের নজির নেই: চিফ হুইপ বিএনপি ‘আত্মঘাতী’ রাজনীতি করছে: মামুনুল হক জুলাই সনদ সরকার ও বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে :পার্থ সনদ বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ার শহীদ পরিবার ও জুলাইযোদ্ধার শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ ইরানকে ‘উপযুক্ত সময়ে’ ধ্বংসের হুমকি ট্রাম্পের বিএনপি নেতাকর্মীদের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে ‘অ্যালেক্স ইমন’ নিহত তুরস্কের কাছে ‘সবচেয়ে সুন্দরী নারী’ চেয়ে উগান্ডার সেনাপ্রধানের হুঁশিয়ারি!

বাবার বাড়ি থেকে ফিরতে দেরি, গৃহবধূকে হাতুড়িপেটা

আকাশ জাতীয় ডেস্ক:

মাগুরার মহম্মদপুরে স্বামী কবির বিশ্বাসের হাতুড়িপেটায় স্ত্রী মনিরা খাতুন (২৫) আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় মনিরাকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার বিকালে উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

কবির বিশ্বাস ডাঙ্গাপাড়া গ্রামের মৃত রউফ বিশ্বাসের ছেলে।

আহত মনিরা জানান, গত ঈদের দিন স্বামী কবিরের বাড়ি হতে বাবার বাড়ি যশোবন্তপুর বেড়াতে যান। বাবার বাড়ি থেকে কিছুদিন দেরি করে আসার অপরাধে স্বামী কবির বিশ্বাসের সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে কবির তাকে হাতুড়ি দিয়ে পেটাতে থাকেন। মনিরার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে কবির বিশ্বাসের সঙ্গে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

মহম্মদপুর থানার ওসি বলেন, বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প

বাবার বাড়ি থেকে ফিরতে দেরি, গৃহবধূকে হাতুড়িপেটা

আপডেট সময় ০৬:৩১:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১