ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কেউ ইসরায়েলে গেলে শাস্তি পেতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

সরকারের অনুমতি ছাড়া কোনো বাংলাদেশি নাগরিক ইসরায়েল গেলে তাকে আইনের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, যতদিন আমরা ইসরায়েলকে স্বীকৃতি দিচ্ছি না, বাংলাদেশি কোনো নাগরিক সে দেশে যেতে পারবে না।

বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েল প্রসঙ্গটি বাদ দেয়া নিয়ে বেশ কদিন ধরে আলোচনা-সমালোচনার মধ্যেই বুধবার এ কথা বললেন পররাষ্ট্রমন্ত্রী।

আজ রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের কাছে দেশটির জন্য জরুরি চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেন পররাষ্ট্রমন্ত্রী। এসময় তিনি বাংলাদেশ সরকার ফিলিস্তিনের প্রতি সমর্থন দিয়ে যাবে বলে জানান। পাশাপাশি পাসপোর্ট থেকে ‘একসেপ্ট ইসরায়েল’ শব্দটি বাদ দেয়া হলেও অনুমতি ছাড়া দেশটিতে ভ্রমণে গেলে শাস্তির মুখোমুখি হতে হবে বলে উল্লেখ করেন।

তিনি বলেন, ইসরায়েলকে দেশ হিসেবেই আমরা স্বীকার করি না। তাই সে দেশে কোনো বাংলাদেশি গেলে শাস্তি পেতে হবে।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, ‘বাংলাদেশ ফিলিস্তিনের পরীক্ষিত বন্ধু। ১৯৭২ সাল থেকেই আমরা তাদের পাশে থেকেছি। ইসরায়েল নিয়ে আমাদের অবস্থান সুস্পষ্ট; ফিলিস্তিন নীতিতে আমাদের অবস্থান পরিবর্তন হয়নি। আমরা ইসরায়েলকে দেশ হিসেবে স্বীকার করি না। যতদিন আমরা স্বীকৃতি না দিচ্ছি, ততদিন কোনো বাংলাদেশি সে দেশে যেতে পারবে না। কোনো বাংলাদেশি সেখানে গেলে শাস্তি পেতে হবে।’

এসময় তিনি অভিযোগ করে বলেন, ‘বাংলাদেশের কোনো কোনো গণমাধ্যম পাসপোর্ট সংশোধন নিয়ে বিভ্রান্তি তৈরি করছে।

স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশের পাসপোর্টে লেখা থাকত, ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড একসেপ্ট ইসরায়েল’। এখন নতুন ই-পাসপোর্টে সংশোধন করে লেখা হচ্ছে ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড’। ‘একসেপ্ট ইসরায়েল’ (ইসরায়েল ছাড়া) শব্দ তুলে দেয়ার ঘটনায় দেশটিতে যেতে আর কোনো বাধা থাকবে না বলে অনেকে মনে করছেন। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনাও করছেন অনেকে।

তবে, একসেপ্ট ইসরায়েল শব্দ দুটি বাদ দেয়ার ব্যাখ্যা হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পাসপোর্টকে আন্তর্জাতিক মানের করতেই সরকার এই পদক্ষেপ নিয়েছে।

ওষুধ সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, বিকন ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক- এমডি এবাদুল করিম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কেউ ইসরায়েলে গেলে শাস্তি পেতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৪:৩২:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১