ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে আরামকো’র হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু ভয়াবহ বিমান দুর্ঘটনায় ফ্রান্সে ১১ জনের মৃত্যু বাংলাদেশকে ১৪০ রানে অলআউট করল জিম্বাবুয়ে বাংলাদেশের জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে আগ্রহী সুইজারল্যান্ড কোরীয় উপদ্বীপে ফের উত্তেজনা, পাল্লা দিয়ে বাড়ছে সামরিক শক্তি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ৯ জুলাই আয়াতুল্লাহ খামেনির শেষ জানাজা ও দাফন, অংশ নিতে পারেন দুই কোটি মানুষ প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ অন্তর্বর্তী সরকারের ভুলে হামের প্রাদুর্ভাব দেখতে হয়েছে: ড. জিয়াউদ্দিন হায়দার চট্টগ্রামে গ্যাসের পাইপ ফেটে আগুন, নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস

দুবছর পর পর বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব সৌদি আরবের

আকাশ স্পোর্টস ডেস্ক:

চার বছর অন্তর অন্তর বিশ্বকাপ ফুটবল আয়োজন হয়ে থাকে। তবে চার বছরের পরিবর্তে দুই বছর পর পর বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব রাখছে সৌদি আরব।

সৌদি আরব আনুষ্ঠানিকভাবে নতুন এ প্রস্তাব পেশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে। ছেলেমেয়েদের জন্য দুই বছর পর পর বিশ্বকাপ চায় মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশটি।

সুইজারল্যান্ডের জুরিখে ২১১ সদস্য দেশকে নিয়ে অনলাইনে ফিফার বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হবে। সেই অধিবেশনে এ প্রস্তাব পেশ করা হবে।

ফিফা সভাপতি ইনফান্তিনো এর আগে মেয়েদের বিশ্বকাপ দুই বছর পর পর আয়োজনের কথা বলেছিলেন। ২০২২ সালে হবে কাতার বিশ্বকাপ। আর ২০২৩ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে হবে মেয়েদের বিশ্বকাপ।

এই বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ২৪ থেকে ৩২ করার সিদ্ধান্ত আগেই নিয়েছে ফিফা। প্রতিটি বিশ্বকাপ থেকে আনুমানিক ৬ বিলিয়ন ডলার আয় হয় ফিফার। সৌদি আরবের প্রস্তাব পাস হলে ফিফার আয় আরও বাড়তে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে আরামকো’র হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু

দুবছর পর পর বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব সৌদি আরবের

আপডেট সময় ০৯:৪৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১