ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

আকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লার বুড়িচং উপজেলার জগতপুর গ্রামে বটি দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যা করা হয়েছে। হত্যার দুই দিনপর নারায়ণগঞ্জ থেকে স্বামী রমজান আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রমজান। তাকে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা বুড়িচং থানার উপ-পরিদর্শক বাদল মিয়া।

রমজান আদালতে জানান, তার স্ত্রী রীমা আক্তার পরকীয়ায় জড়িত ছিলো। বিষয়টি নিয়ে বেশ কয়েকবার স্ত্রীকে সতর্ক করেন রমজান। গত মঙ্গলবার কৌশলে বাড়ির সবাইকে কোটবাড়ি বিনোদন কেন্দ্রে পাঠায়। স্ত্রী রীমাকে প্রথমে গলা চেপে ধরে হত্যার চেষ্টা করেন। না পেরে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা বাদল মিয়া জানান, এ ঘটনায় মঙ্গলবার রাতে নিহত রিমা আক্তারের বড় বোন মোসাঃ আফরিন সুলতানা সীমা বাদী হয়ে মোঃ রমজান আলী, তাঁর ছোট ভাই মোঃ ছাদ্দাম হোসেন ও ছোট বোন মোসাঃ চাঁদনী আক্তারের বিরুদ্ধে বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তথ্য প্রযুক্তির সহয়তায় বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের গন্ধবপুর এলাকা থেকে রমজানকে আটক করি। শুক্রবার বিকালে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম রোকেয়া বেগমের আদালতে স্ত্রী রীমা হত্যার বিষয়ে জবানবন্দি দেয় রমজান।

উল্লেখ্য, গত মঙ্গলবার বটি দিয়ে কুপিয়ে স্ত্রী রীমা আক্তারকে হত্যা করে পালিয়ে যায় রমজান আলী। রমজান ও রীমা দম্পত্তির ঘরে তাকিয়া নামের ৮ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

আপডেট সময় ০৮:৪১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১