ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভুট্টাক্ষেত থেকে নবজাতক উদ্ধার, এলাকা জুড়ে চাঞ্চল্য

আকাশ জাতীয় ডেস্ক:

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভুট্টাক্ষেত থেকে একদিনের ফুটফুটে নবজাতক এক শিশুকে জীবিত উদ্ধার করেছে এলাকাবাসী। এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে। শিশুকে এক নজর দেখোর জন্য লোকজন ভিড় করছেন।

শুক্রবার ভোররাতে উপজেলার জগতবেড় ইউনিয়নের মুন্সীরহাট এলাকায় একটি ভুট্টাক্ষেতে কান্নার শব্দ শুনে এলাকাবাসী নবজাতকটিকে উদ্ধার করেন। উদ্ধারকৃত সদ্য নবজাতক বাচ্চাটি কন্যাসন্তান।

পুলিশ জানায়, শুক্রবার ভোরে কে বা কারা ভুট্টাক্ষেতে নবজাতক শিশুটি ফেলে রেখে যায়। সকালে ভুট্টা ক্ষেতের পাশ দিয়ে লোকজন যাওয়ার সময় দেখতে পায় সদ্য নবজাতক একটি শিশু কাপড়ে মোড়ানো অবস্থায়। কান্নারত শিশুটিকে জীবিত উদ্ধার করে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে বাচ্চাটি উদ্ধার করে পাটগ্রাম স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসার পর আবার থানায় নিয়ে আসেন।

জগতবেড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নবিবর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন ওই শিশুর বাবা ও মায়ের সন্ধান করা হচ্ছে।

পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নবজাতক শিশুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। তার মা-বাবার সন্ধান পাওয়ার চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ভুট্টাক্ষেত থেকে নবজাতক উদ্ধার, এলাকা জুড়ে চাঞ্চল্য

আপডেট সময় ০৮:২৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১