ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

মাথাপিছু আয় বেড়ে ২২২৭ ডলারে উন্নীত

আকাশ জাতীয় ডেস্ক:

২০২০-২১ অর্থবছরে দেশের মানুষের মাথাপিছু আয় ২ হাজার ২২৭ ডলারে উন্নীত হয়েছে। যা আগের মাথাপিছু আয়ের তুলনায় ৯ শতাংশ বেড়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (১৭ মে) মন্ত্রিসভার বৈঠকে এ তথ্য উপস্থাপন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ব্রিফিংয়ে একটা জিনিস পরিকল্পনামমন্ত্রী জানিয়েছেন, সেটা আমাদের ডেভেলপমেন্টের সঙ্গে জড়িত। ২০২০-২১ অর্থবছরে আমাদের মাথাপিছু আয় ২ হাজার ২২৭ ডলারে উন্নীত হয়েছে। আগের যে পরিসংখ্যান ছিল সেখানে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৬৪ ডলার। মাথাপিছু আয় ৯ শতাংশ বেড়েছে।

তিনি জানান, জিডিপি (দেশের মোট দেশজ উৎপাদন) ছিল ২৭ লাখ ৯৬ হাজার ৩৭৮ কোটি। তা এখন হয়েছে ৩০ লাথ ৮৭ হাজার ৩০০ কোটি হয়েছে। জিডিপিও বেড়েছে।

মাথাপিছু আয় ২ হাজার ২২৭ ডলারকে টাকায় রূপান্তর করলে হয় এক লাখ ৮৮ হাজার ৮৭৩ টাকা (প্রতি ডলার ৮৪ দশমিক ৮১ টাকা ধরে)। এটা আমাদের অর্জন।

তিনি বলেন, যদিও স্ট্যাটিসটিকস এখনও ফাইনাল হয়নি। অর্থবিভাগ থেকে প্রাথমিকভাবে একটা হিসাব দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এক্সিডেন্টালি আজকে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তনের ৪০ বছর ছিল। সেজন্য কেবিনেট থেকে তার কার্যক্রমের জন্য তাকে ধন্যবাদ জানানো হয়েছে। ‘ওনার এ সুন্দর একটি দিনে মাথাপিছু আয় বাড়ার বিষয়টি চমৎকার একটি বিষয় হিসেবে উল্লেখ করেছেন সবাই। ‘

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হজ ও ওমরাহকে ঘিরে ফিরছে মালয়েশিয়ার রায়ানি এয়ার

মাথাপিছু আয় বেড়ে ২২২৭ ডলারে উন্নীত

আপডেট সময় ০৯:১২:২২ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১