ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান

সিগারেট খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে নৃশংস কায়দায় প্রকাশ্যে খুন

অাকাশ নিউজ ডেস্ক:
ঠাকুরগাঁওয়ে যুবলীগ নেতার হাতে সেচ্ছাসেবক লীগ নেতা খুন অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ঠাকুরগাঁও সদর উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সজিব দত্তের হাতে সেচ্ছাসেবক লীগের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান খুন হয়েছেন। হত্যাকাণ্ডের সময় ছুরিকাঘাতে আহত হয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা জুম্মন।
মঙ্গলবার ১২ জুলাই রাত ১২ টার দিকে এ ঘটনা ঘটে বলে ঠাকুরগাঁও সদর থানার ওসি তদন্ত এটিএম শিফায়াতুল মাজদার সিফাত নিশ্চিত করেছেন।
নিহত আব্দুল মান্নান ঠাকুরগাঁও রোড ইসলাম নগর এলাকার মৃত তসির উদ্দিনের ছেলে ও আহত সাবেক ছাত্রলীগ নেতা শহরের আশ্রমপাড়া এলাকার মুকুলের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও সদর উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সজিব দত্তের সঙ্গে দুদিন আগে সদর উপজেলা সেচ্ছাসেবক লীগের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল মান্নানের সিগারেট খাওয়াকে কেন্দ্র করে কথাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতি হয়। পরে যুবলীগ নেতা সজিব দত্ত আব্দুল মান্নানকে হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
পূর্বের ঘটনার জের ধরে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ঠাকুরগাঁও শহরের মুন্সিরহাট এলাকায় আব্দুল মান্নানের ওপর সজিব দত্ত ও যুবলীগ নেতা শান্ত ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এ সময় সাবেক ছাত্রলীগ নেতা জুম্মন আব্দুল মান্নাকে বাচাঁনোর চেষ্টা করলে সজিব ও শান্ত তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে আনার পথে আব্দুল মান্নান মারা যায়। গুরুতর জখম অবস্থায় ছাত্রলীগ নেতা জুম্মনকে হাসপাতালে ভর্তি করা হয়।
ঠাকুরগাঁও সদর থানা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাকিল চৌধুরী জানান, নিহত আব্দুল মান্নান সদর উপজেলা সেচ্ছাসেবক লীগের অর্থ বিষয়ক সম্পাদক ছিল। এছাড়া এ ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা জুম্মন ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন।
এ বিষয়ে সদর থানা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফা কামালের কাছে জানতে চাইলে সজিব দত্ত সদর থানা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক পদে রয়েছেন বলে নিশ্চিত করেছেন।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক অফিসার ডা: সুব্রত রায় বলেন, ছুরিকাঘাতে আব্দুল মান্নানের শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরনের কারণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। আহতকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এটিএম শিফায়াতুল মাজদার সিফাত জানান, পুলিশ তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই খুনের সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।
পরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক আব্দুল আওয়াল ও পুলিশ সুপার ফারহাত আহম্মেদ হাসপাতালে নিহত আব্দুল মান্নান ও আহত জুম্মনকে দেখতে গিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছেন।
এ ঘটনায় সেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। খুনের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো।
অনাকাঙ্খিত ঘটনা এড়াতে হাসপাতালে ও শহরের গুরুত্বপূর্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, সদর থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সজিব দত্ত জেলা যুবলীগের সাধারণ সম্পাদ দেবীশীষ দত্ত সমীরের ছোট ভাই ও সদর থানা আওয়ামী লীগের সভাপতি অরুনাশু দত্ত টিটোর চাচাতো ভাই। সজিব দত্ত দীর্ঘদিন যাবৎ টেন্ডারবাজি, জোর পূর্বক জমি দখল, ছিনতাই ও মাদক ব্যবসার সিন্ডিকেটসহ শহরের নানা রকম অপকর্মের সঙ্গে জড়িত বলে ঠাকুরগাঁও থানায় অভিযোগ রয়েছে।

মহসিন হোসেন মিতুল, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
Tag :
আপলোডকারীর তথ্য

শাহ আমানতে রান্নার সরঞ্জামে সোনা পাচার, আটক ১

সিগারেট খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে নৃশংস কায়দায় প্রকাশ্যে খুন

আপডেট সময় ০২:১৬:৫২ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০১৭