ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল দুই শ্রমিকের

আকাশ জাতীয় ডেস্ক:

কুষ্টিয়ায় টয়লেটের সেপটিক ট্যাংকে নেমে গ্যাসের বিষক্রিয়ায় দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছেন। শুক্রবার সকাল আটটার দিকে জেলা শহরের জুগিয়া কদমতলা এলাকায় এই ঘটনা ঘটে।

মৃতরা হলেন সাদেক বাচ্চু এবং মানিক মিয়া। সাদেক মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের পশ্চিম গোবিন্দপুর গ্রামের স্বামীর মল্লিকের ছেলে। আর নিহত মানিক সদর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর গ্রামের মন্ডলপাড়া এলাকার রুহুল আমিনের ছেলে। দুজনেই নির্মাণ শ্রমিকের কাজ করতেন।

কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শওকত কবির এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, সকালে যুগিয়া কদমতলা এলাকায় মাহাতাব উদ্দিনের ছেলে আমিরুলের নতুন ভবনের সেপটিক ট্যাংকের কাজ করতে যান নির্মাণ শ্রমিক মানিক ও সাদেক। প্রথমে ট্যাংকের ভেতরে ঢোকেন মানিক। কিছুক্ষণ পর তার সাড়াশব্দ না পেয়ে সাদেক সেপটিক ট্যাংকের ভেতরে ঢোকেন। তিনি ট্যাংক থেকে মানিকের নিথর দেহ ওপরে তুলে আনেন। এ সময় সাদেকও মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ দুজনের মরদেহ উদ্ধার করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল দুই শ্রমিকের

আপডেট সময় ১২:১৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১