ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চার মাসের জন্য মাঠের বাইরে ডেমবেলে

আকাশ স্পোর্টস ডেস্ক:

পাউলিনহোর শেষ মুহূর্তের গোলে গেটাফের মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে বার্সেলোনা। কিন্তু মাদ্রিদ থেকে বার্সেলোনায় ফেরার পরই দুঃসংবাদ শুনতে হলো ক্লাবটিকে। কাল ম্যাচে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন ওউসমানে ডেমবেলে। বাঁ পায়ের পেশি ছিঁড়ে যাওয়ায় তিন থেকে চার মাসের জন্য মাঠের বাইরে চলে যাচ্ছেন ডেমবেলে।

নেইমারের শূন্যস্থান পূরণ করতে ডেমবেলেকে দলে টেনেছে বার্সেলোনা। শর্ত সাপেক্ষে ১৪৭ মিলিয়ন ইউরোর বিনিময়ে ফরাসি ফরোয়ার্ডকে কিনেছে বার্সা। নতুন জার্সিতে মাত্র তিনবারই নামতে পেরেছেন। এখনো গোল পাননি, তবে সুয়ারেজকে দিয়ে লিগে গোল করিয়ে মানিয়ে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন অভিষেক ম্যাচেই। কিন্তু এর মাঝেই থমকে যেতে হলো তাঁকে।

আজ এক বিবৃতিতে বার্সেলোনা জানিয়েছে, ‘ওউসমানে ডেমবেলের চোটের পরীক্ষার ফল এসেছে। দুঃখজনকভাবে তাঁর বাঁ পায়ের পেশি ছিঁড়ে গেছে। ধারণা করা হচ্ছে, সাড়ে তিন থেকে চার মাস মাঠের বাইরে থাকতে হবে তাঁকে।’

গতকাল গেটাফের মাঠে ২৪ একটি ব্যাক হিল করার পর অস্বস্তি বোধ করলে মাঠে বসে পড়েন ডেমবেলে। ২৯ মিনিটে মাঠ ছেড়ে উঠে পড়েন তিনি। তখনো বোঝা যায়নি, এত বড় সময়ের জন্য তাঁকে হারাবে বার্সেলোনা। ক্লাব জানিয়েছে, এ সপ্তাহেই ফিনল্যান্ডে ডেমবেলের বাঁ পায়ে অস্ত্রোপচার করা হবে।

সূত্র: এএস, বার্সেলোনা ওয়েবসাইট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

চার মাসের জন্য মাঠের বাইরে ডেমবেলে

আপডেট সময় ০১:০৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭