ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

গাছের নিচে টাওয়ালে মোড়ানো ফুটফুটে নবজাতক

আকাশ জাতীয় ডেস্ক:

সিলেটের কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়ন অফিসের পাশের রাস্তা থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। বুধবার ভোর ৬টার দিকে গাছের নিচে টাওয়াল দিয়ে মোড়ানো পরিচয়হীন ফুটফুটে নবজাতক কন্যাটিকে উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বুধবার ভোরে কানাইঘাট-দরবস্ত রাস্তার পাশে গাছের নিচে টাওয়াল দিয়ে মোড়ানো রক্তমাখা অবস্থায় জনৈক বতাই মিয়ার বাড়ির লোকজন নবজাতক কন্যাটিকে দেখতে পেয়ে উদ্ধার করেন। পরে ওই বাড়ির ইছমতুন বেগম ফুটফুটে নবজাতককে কোলে নেন এবং নবজাতকটি পুরোপুরি সুস্থ থাকায় গোসল করান।

মুহূর্তেই এ খবর আশপাশ এলাকায় ছড়িয়ে পড়লে ফুটফুটে নবজাতক কন্যাকে দেখতে জনৈক বতাই মিয়ার বাড়িতে মানুষজন ভিড় জমাতে শুরু করেন। পরবর্তীতে বতাই মিয়ার মেয়ে নিঃসন্তান দম্পতি বনপাড়া গ্রামের শিমুল আহমদ ও তার স্ত্রী মুন্নি বেগম নবজাতক কন্যাটিকে তাদের দায়িত্বে বুঝে নেন।

বতাই মিয়ার বাড়ির ইছমতুন বেগম জানান, নবজাতককে রক্তমাখা অবস্থায় ইউনিয়ন অফিসের সামনে রাস্তার পাশে দেখতে পেয়ে উদ্ধার করা হয়। নবজাতকটি কন্যাসন্তান এবং তার নাড়ি কাটা ছিল। ধারণা করা হচ্ছে এই নবজাতকের জন্ম কোনো ক্লিনিকে হতে পারে এবং ভোরবেলা লোকজনের আড়ালে রাস্তার পাশে কেউ রেখে গেছে। বর্তমানে নবজাতক কন্যাটি সুস্থ অবস্থায় ওই নিঃসন্তান দম্পতির কাছে রয়েছে।

এ ব্যাপারে বড়চতুল ইউপি চেয়ারম্যান আবুল হোসেন চতুলী জানান, নবজাতক শিশুটি উদ্ধার হওয়ার পর এক দম্পতি তাদের নিজ দায়িত্বে নিয়ে গেছেন বলে জানতে পেরেছি। পরবর্তীতে বিষয়টি কানাইঘাট থানার অফিসার ইনচার্জকে অবগত করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

গাছের নিচে টাওয়ালে মোড়ানো ফুটফুটে নবজাতক

আপডেট সময় ০৯:২২:০২ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১