ঢাকা ১২:২৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ধরা পড়ে বিধবার সঙ্গে মেম্বারের বিয়ে, উঠলেন ভাইয়ের শ্বশুরবাড়ি

আকাশ জাতীয় ডেস্ক:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিধবার সঙ্গে অনৈতিক সম্পর্কের সময় হাতে নাতে ধরা পড়েছেন উপজেলার উচাখিলা ইউপি সদস্য সাইফুল ইসলাম। পরে বিধবার সঙ্গে ওই মেম্বারের বিয়ে দিয়েছেন। তারা এখন ইউপি সদস্যের ভাইয়ের শ্বশুরবাড়িতে অবস্থান করছেন বলে জানা গেছে।

এলাকাবাসী জানায়, উপজেলার উচাখিলা ইউপি সদস্য সাইফুল ইসলাম শনিবার রাতে ১২টার দিকে বিধবার ঘরে গিয়ে তার সঙ্গে অনৈতিক সম্পর্ক করতে চাইলে জনতার হাতে সে ধরা পড়েন। পরে বিষয়টি ধামাচাপার দেয়ার চেষ্টা করলে স্থানীয়দের মধ্যে মতবিরোধের সৃষ্টি হলে উত্তেজনা দেখা দেয়।

এক পর্যায়ে ইউপি সদস্যের লোকজন তাকে ছিনিয়ে নিতে চাইলে বিধবার ভাই ৯৯৯ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। রোববার ভোরে ইউপি সদস্য বিধাবাকে বিয়ে করার প্রস্তাব দেয়ায় স্থানীয়রা নিকাহ রেজিস্ট্রারকে এনে সাড়ে ৩ লাখ টাকা দেনমহরে বিবাহ সম্পন্ন করেন।

এ ব্যাপারে বিধবার দুই ভাই জানায়, ওই ঘটনার খবর পেয়ে রাতেই তার বোনের বাড়িতে গিয়ে পরিস্থিতি বেগতিক দেখে ৯৯৯ ফোন দেন।

বিধবার সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান, রোববার ভোরে ইউপি সদস্যের সঙ্গে তার বিয়ে হয়েছে। বর্তমানে তিনি ইউপি সদস্যের ভাইয়ের শ্বশুরবাড়িতে তার সঙ্গে আছেন।

ইউপি সদস্য সাইফুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

স্থানীয় নিকাহ রেজিস্টার মাহাবুবুর রহমান সাড়ে ৩ লাখ টাকা দেনমহরে ইউপি সদস্য সাইফুল ও ওই বিধবার বিয়ের বিষয়টি নিশ্চিত করেন।

ঈশ্বরগঞ্জ থানার ওসি আব্দুল কাদের মিয়া বলেন, ৯৯৯ ফোনের প্রেক্ষিতে একজন অফিসারকে ঘটনাস্থলে পাঠানো হলে কোন অভিযোগ না থাকায় আইনগত ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি। পরে শুনেছি তাদের বিয়ে হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধরা পড়ে বিধবার সঙ্গে মেম্বারের বিয়ে, উঠলেন ভাইয়ের শ্বশুরবাড়ি

আপডেট সময় ১১:২২:৩২ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১