ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

জৈন্তাপুরে ট্রাকচাপায় একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

আকাশ জাতীয় ডেস্ক:

সিলেটের জৈন্তাপুর উপজেলায় আত্মীয়ের মরদেহ দেখে ফেরার পথে ট্রাকচাপায় নারী ও শিশুসহ অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন অটোরিকশার চালক ও বাকিরা একই পরিবারের সদস্য।

এতে আহত হয়েছেন তাদের দুই স্বজন।

রোববার (০২ মে) সকাল পৌনে ৭ টার দিকে সিলেট-তামাবিল সড়কের লালাখাল ফেরিঘাট নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার পাখিবিল (রূপচেং) এলাকার আরব আলীর ছেলে অটোরিকশার চালক হোসেন আহমদ (২২), একই গ্রামের মৃত আরজান আলির ছেলে জামাল মিয়ার স্ত্রী সাবিহা বেগম (৩০), তার মেয়ে সাদিয়া বেগম (৭) ও ছেলে শাহাদাত হোসেন (৫ মাস) এবং মৃত আরজান আলির স্ত্রী হাবিবুন্নেছা (৩৩)। আহতরা হলেন সাবিহার ভাসুর জাকারিয়া (৪৮) ও তার স্ত্রী হাসিনা বেগম (৪০)।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে উপজেলার লালাখাল এলাকার গ্রামীণ রাস্তা থেকে সিএনজি চালিত অটোরিকশাটি সিলেট-তাবাবিল সড়কে উঠছিল। এসময় সিলেটগামী একটি ট্রাক অটোরিকশাকে চাপা দিলে সেটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের দুই নারী ও দুই শিশুসহ পাঁচজন নিহত হন।

এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে সিলেটের জৈন্তাপুর থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ঘটনাস্থল থেকে জৈন্তাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুর রহমান জানান, আহত জাকারিয়ার সম্বন্ধির মরদেহ দেখে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। তবে সকালে দুর্ঘটনার পর পরই ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

জৈন্তাপুরে ট্রাকচাপায় একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

আপডেট সময় ০২:০৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১