ঢাকা ১১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ওড়নায় ‘তোমাকে ভালোবাসি’ লিখে নববধূর আত্মহত্যা

আকাশ জাতীয় ডেস্ক: 

পটুয়াখালীতে ওড়নায় ‘তোমাকে ভালোবাসি’ লিখে কুলসুম বেগম (১৮) নামের এক নববধূ আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পটুয়াখালী সদর উপজেলার হেতালিয়া বাঁধঘাট এলাকায় বাবার বাড়ির বসতঘর থেকে ওই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত গৃহবধূ পশ্চিম হেতালিয়া বাঁধঘাটের কবির গাজীর মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, পাঁচ মাস আগে কুলসুমের সঙ্গে আউলিয়াপুর এলাকার মাসুদের সঙ্গে বিয়ে হয়। কিন্তু কুলসুমের সঙ্গে অন্য এক ছেলের সম্পর্ক থাকায় তিনি এ বিয়ে মেনে নেননি। বুধবার গভীর রাতে পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে ওড়নায় ‘আর তোমাকে ভালোবাসি’ লিখে আত্মহত্যা করেন কুলসুম।

নিহতের মা ফরিদা বেগম বলেন, প্রতিদিনের মতো রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে কুলসুম। সকালে ঘুম থেকে উঠে কুলসুমের রুমে গেলে আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়া লাশ দেখতে পাই। আমার মেয়েকে ৫ মাস আগে আউলিয়াপুর ইউনিয়নের মাসুদের সঙ্গে বিয়ে দেই। ঈদুল ফিতরের পর পারিবারিকভাবে তুলে দেয়া হবে মেয়েকে। এরই মধ্যে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে কুলসুম।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পটুয়াখালী সদর থানার ওসি আখতার মোর্শেদ বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। যে ওড়না দিয়ে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন, তাতে ‘আর তোমাকে ভালোবাসি’ লেখা রয়েছে। ময়নাতদন্ত সম্পন্ন হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

ওড়নায় ‘তোমাকে ভালোবাসি’ লিখে নববধূর আত্মহত্যা

আপডেট সময় ০৮:৪৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১