ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার: প্রধানমন্ত্রী আমাকে ঋণখেলাপি বলে জাতির কাছে ছোট করা হয়েছে: সংসদে এমপি সারোয়ার ২০৩০ সালের মধ্যে ফ্যামিলি কার্ড পাবে দেড় কোটির বেশি পরিবার উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি জুলাই শহীদদের স্মৃতি ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে: আমানউল্লাহ আমান যুক্তরাষ্ট্র একটি ‘জলদস্যু’ রাষ্ট্রে পরিণত হবে: লুলা সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবি শিক্ষার্থীদের ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা নেওয়া হবে, আশ্বাস শিক্ষামন্ত্রীর ‘আমি কে তুমি কে, ফার্মের মুরগি ফার্মের মুরগি’ জানুয়ারিতে এসএসসি ও জুনে এইচএসসি পরীক্ষা

বাগেরহাটে প্রেমিকাকে মারধর ও হত্যা চেষ্টা

আকাশ জাতীয় ডেস্ক: 

বাগেরহাটের মোল্লাহাটে বাড়িতে ডেকে নিয়ে এক তরুণীকে মারধর ও বিষ খাইয়ে হত্যার চেষ্টা করেছে তার প্রেমিকের পরিবার। সোমবার (২৬ এপ্রিল) রাতে মোল্লাহাট উপজেলার গাফড়া গ্রামের ওই তরুণীর প্রেমিক বিপ্লব শিকদারের (২১) বাড়িতে এই হত্যা চেষ্টার ঘটনা ঘটে।

পরে বিপ্লবের বাবা বদির শিকদার ওই তরুণীকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে গোপালগঞ্জ হাসপাতালে স্থানান্তর করে। অভিযুক্ত বিপ্লব শিকদার গাফড়া গ্রামের বদির শিকদারের ছেলে। সে স্থানীয় একটি কলেজে স্নাতক শ্রেণির শিক্ষার্থী।

হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিত ওই মেয়ে সাংবাদিকদের বলেন, আমাদের প্রেমের সম্পর্ক তিন বছর। আমাদের শারীরিক সম্পর্কের ফলে আমার গর্ভে একটি বাচ্চা এসেছিল। বিপ্লব জানতে পেরে আমাকে বলে বাচ্চা ফেলে দাও। বিয়ের আগে যদি বাচ্চার কথা জানাজানি হয় তাহলে মান সম্মান থাকবে না। বিয়ের পরে আবার বাচ্চা নেওয়া যাবে। পরবর্তীতে জোর করে আমার বাচ্চা নষ্ট করে ফেলে বিপ্লব।

এরপরে সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় আমাকে তার বাড়িতে ডেকে নেয় বিপ্লব। সেখানে বিপ্লবের মা আমাকে বলে তোমাকে আমার পুত্রবধূ হিসেবে মেনে নিয়েছি, এই বলে সে আমাকে ঘরের মধ্যে নিয়ে যায়। ঘরের ভিতর নিয়ে বিপ্লবের মাসহ চার-পাঁচজন লোক আমাকে মেরেছে। আমার হাত-পা চেপে ধরে তারা আমার গালে বিষ ঢেলে দিয়েছে। আমি আমার ইজ্জতের বিচার চাই। আমার গর্ভের সন্তান হত্যার বিচার চাই।

হাসপাতালে চিকিৎসাধীন ওই শিক্ষার্থী আরও বলেন, বিপ্লব শুধু আমার সাথে নয়। আরও অনেক মেয়ের সাথে সে এই ধরণের শারীরিক সম্পর্ক করেছে। ওরা আমার গর্ভের সন্তান হত্যা করেছে, এখন আমাকেও হত্যা করতে চেয়েছিল। আমি বিপ্লবের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির বলেন, বিষয়টি জানা নেই। কেউ অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

বাগেরহাটে প্রেমিকাকে মারধর ও হত্যা চেষ্টা

আপডেট সময় ০৯:৩৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১