ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

নতুন বার্তা নিয়ে ফিরবেন খালেদা, অপেক্ষায় নেতাকর্মীরা

অাকাশ জাতীয় ডেস্ক:

হাঁটু ও চোখের চিকিৎসা শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী দিনের জন্য নতুন বার্তা নিয়ে আসবেন বেগম খালেদা জিয়া, যাতে দলের সাংগঠনিক কর্মসূচি ও আগামী নির্বাচন নিয়ে নতুন দিকনির্দেশনা থাকবে। উজ্জীবিত করবে দলকে। এমনটায় মনে করছেন বিএনপির নেতাকর্মীরা।

১৫ জুলাই বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যান। ৮ আগস্ট লন্ডনের মুরফিল্ড হাসপাতালে তার ডান চোখে অস্ত্রোপচার করা হয়। এরপর শুরু হয় তার পায়ের চিকিৎসা। ৫ সেপ্টেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, পায়ের চিকিৎসা শেষ হলে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে চেয়ারপারসন দেশে ফিরবেন।

লন্ডনে নেতাকর্মীসহ সাধারণের কাছ থেকে অনেকটা দূরে আছেন খালেদা জিয়া। চিকিৎসার পাশাপাশি পুরো সময়টা পরিবারকে দিচ্ছেন সাবেক এই প্রধানমন্ত্রী। চিকিৎসায় যেন কোনো ছেদ না পড়ে তাই তারেক রহমান নিজেই বিষয়টি দেখভাল করছেন বলে জানা গেছে।

পূর্ব লন্ডনের কুইসস্টোন এলাকায় ছেলে তারেক রহমানের বাসায় উঠেছেন বিএনপির চেয়ারপারসন। বাসায় তারেকের স্ত্রী জোবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান রয়েছেন। ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান, তার দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমানও আছেন সেখানে।

বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, তারা আশা করছেন শিগগিরই চিকিৎসা শেষে দেশে ফিরবেন বেগম খালেদা জিয়া। তিনি দেশে ফিরে নির্বাচনী সহায়ক সরকারের রূপরেখা ঘোষণা করে নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করবেন।

বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেন, ‘ম্যাডামের (খালেদা জিয়া) অনুপস্থিতিতে দলীয় কাজকর্ম চলছে ঠিকই, তিনি পাশে থাকলে নেতাকর্মীরা উজ্জীবিত হয়, অনুপ্রেরণা পায়।’ বেগম খালেদা জিয়ার নির্দেশনায় এখন বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানো ও রোহিঙ্গাদের সহায়তার কার্যক্রম চলছে বলে জানান তিনি। আশা করি চিকিৎসা শেষে দ্রুত দেশে ফিরে নতুন নির্দেশনা দেবেন চেয়ারপারসন।’

চেয়ারপারসনের কাছে আপনাদের প্রত্যাশা কী থাকবে- এমন প্রশ্নে বাবুল বলেন, ‘ম্যাডাম (খালেদা জিয়া) দেশে ফিরে সহায়ক সরকারের রূপরেখা দেবেন। আশা করি সরকার দাবি মেনে নিয়ে সহায়ক সরকারের অধীনে নির্বাচন দেবে। অন্যথায় নেতাকর্মীরা সে দাবি আদায়ের জন্য আন্দোলন করতে প্রস্তুত।

সামনে নির্বাচন, সে ক্ষেত্রে নির্বাচন ও আন্দোলনের জন্য দলকে প্রস্তুত করার জন্য দলের দ্বিতীয় শীর্ষ ব্যক্তি তারেক রহমানের সঙ্গে আলাপ-আলোচনা করবেন। মামুন বলেন, ‘চেয়ারপারসন দেশে ফেরার পর তার কাছ থেকে নিশ্চয়ই আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ড ও দলীয় বিষয় নিয়ে নতুন দিকনির্দেশনা পাব।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

নতুন বার্তা নিয়ে ফিরবেন খালেদা, অপেক্ষায় নেতাকর্মীরা

আপডেট সময় ০৭:০৯:০২ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৭